রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আদালতে সাবেক এমপির সহযোগীর ওপর মল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদন ২২ অক্টোবার ২০২৪ ০৫:০৮ পি.এম

আদালতে সাবেক এমপির সহযোগীর ওপর মল নিক্ষেপ ছবি: সংগৃহীত

নাটোরের আদালতে নেওয়ার পর নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগী রাশেদুল ইসলাম কোয়েলকে (৩৭) মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার শরীরে মল ছোড়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে তাকে ৫টি হত্যা মামলাসহ ১০টি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।

আদালত পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ব্যাপক নিরাপত্তার মধ্যে কোয়েলকে আদালতে হাজিরের পরে ১০টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম। আইনশৃঙ্খালা বাহিনী ও সেনা সদস্যদের ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আদালতে হাজির করা হয় কোয়েলকে।

এ সময় নিরাপত্তা ভেদ করে ডিম ও মানুষের মল ছোড়া হয় কোয়েলের মুখে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা কোয়েলের ওপর হামলার চেষ্টা করলে সেনা সদস্যরা বাধা দেয়। পরে কোর্টের সামনে তারা স্লোগান দিতে থাকে। আদালতে হাজিরা শেষে কঠোর নিরাপত্তায় কোয়েলকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

নাটোর জজ কোর্টের আইনজীবী হাফিজুর রহমান জানান, রাশেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তারা রিমান্ড আবেদন করলে পরবর্তী তারিখে রিমান্ড শুনানি করা হবে বলে জানান আদালত।

নাটোর সদর থানার ওসি মো. মাহবুর রহমান জানান, আদালতে প্রাঙ্গণে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে গ্রেপ্তার হন নাটোর সদরের চক বৈদ্যনাথ এলাকার আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম কোয়েল। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে নাটোরে ১০টি মামলায় আসামি করা হয় কোয়েলকে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১