শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

১০০ কোটি অনুসারী রোনালদোর, বিশ্বে তিনিই প্রথম

নিজস্ব প্রতিবেদন ১৩ সেপ্টেম্বার ২০২৪ ০৮:১৬ এ.এম

১০০ কোটি অনুসারী রোনালদোর, বিশ্বে তিনিই প্রথম ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছুটে। এমন কথায় বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু কথা নয়, কাজেও প্রমাণ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। কদিন আগেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়েছে রেকর্ড। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবরটি জানিয়েছেন রোনালদো। ইংরেজিতে 1B আকৃতির মধ্যে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি। যার শিরোনাম দিয়েছেন—১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।

পোস্টে রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি—এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।’

তিনি আরও লিখেছেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের (সমর্থকদের) জন্য খেলেছি এবং এখন আমরা ১০০ কোটি মানুষ একত্র হয়েছি।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সিআরসেভেন আরও লিখেছেন, ‘আমার এ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেরাটা আসতে এখনো বাকি। আমরা একসঙ্গে এগিয়ে যাব, জিতবো এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের