বুধবার ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

নিরাপদে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদন ১১ সেপ্টেম্বার ২০২৫ ০১:০০ পি.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বিকেল পৌনে পাঁচটার দিকে কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দলের পাশাপাশি নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও দেশে ফেরেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিমান ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতন ঘটে। রাজধানী কাঠমান্ডুতে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে, এমনকি বাংলাদেশ দলের হোটেলের পাশেই আগুন লাগে। এই পরিস্থিতিতে ফুটবলাররা আতঙ্কে ছিলেন এবং টানা দুই-তিন দিন হোটেলবন্দি থাকায় মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন।

খেলোয়াড়দের ট্রমা কাটানোর বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি বলেন, “আমাদের চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে মানসিক কোচিং ও সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী সবাইকে আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ এ ধরনের পরিস্থিতিতে শারীরিক শকও দেখা দিতে পারে। বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিক্যাল টিম প্রস্তুত ছিল বিশেষ কোনো চিকিৎসা দরকার হলে।”

উত্তাল পরিস্থিতির কারণে নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। দলের নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফে বিকল্প আবাসনের ব্যবস্থা ভেবে রেখেছিল। সভাপতি বলেন, “আমাদের টিম হোটেলের পাশেই আগুন লেগেছিল। তাই আগেই আমরা দ্বিতীয় ও তৃতীয় বিকল্প লোকেশন নির্ধারণ করেছিলাম।”

খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে মোট ৩৭ জন ছিলেন কাঠমান্ডুতে। এছাড়া ম্যাচ কাভার করতে যাওয়া ১৭ জন সাংবাদিককেও বিশেষ বিমানে আনা হয়। এ প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, “আমরা সবাই মিলে একটি ক্রীড়া পরিবার। শুধু ফুটবলার নয়, সাংবাদিকরাও এর অংশ। তাই রেসকিউ মিশনের পরিকল্পনায় আমরা মিডিয়ার ভাই-বোনদেরও অন্তর্ভুক্ত করেছি।”

কাঠমান্ডু বিমানবন্দর সচল হওয়ার ২০ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ দল ও সাংবাদিকরা ঢাকায় ফিরতে সক্ষম হন। এ জন্য সরকারের বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ দূতাবাস—সবাই আন্তরিকভাবে সহায়তা করেছেন। বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ বিমানবাহিনী, আর্মি ও আর্মড ফোর্সডের প্রতি, যারা সফলভাবে সবাইকে দেশে ফিরিয়ে এনেছে।”

আর্মড ফোর্সড ডিভিশনের ডিজি অপারেশন্স অ্যান্ড প্ল্যান বিগ্রেডিয়ার জেনারেল আলীমও নিরাপদ প্রত্যাবর্তনে জড়িত সকল পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের প্রয়োজনে ভবিষ্যতেও সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের