নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০১ এ.এম
ছবি: সংগৃহীত
নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ শনিবার কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে জায়গা হয়নি হামজা চৌধুরী ও কানাডাপ্রবাসী শমিত সোমের। ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামও আছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে।
সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান এবার সুযোগ পাননি। তারা অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে গেছেন ভিয়েতনামে। তবে নতুন করে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেন ইনজুরিতে পড়ায় চার দিন আগে তাকে দলে ভেড়ান কোচ হাভিয়ের কাবরেরা।
আজ দুপুর দেড়টার ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে শেষ মুহূর্তে সময়সূচিতে পরিবর্তন আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় উড়াল দেবে লাল-সবুজরা।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের