শক্রবার ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

‘ক্লোজড ডোর’ নীতি: প্রতিপক্ষ অধিনায়কের বিপক্ষেই প্রস্তুতি খেলল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৫১ পি.এম

১ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে এখন বেশ পরিচিত একটি শব্দ হয়ে উঠেছে—‘ক্লোজড ডোর’। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ প্রায় সবসময়ই মিডিয়ার চোখের আড়ালে আয়োজন করছেন। মাঠ বা হোটেলে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারও কমিয়ে এনেছেন প্রায় শূন্যে।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফর সামনে রেখে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন করা হয়। এর মধ্যে দু’টি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে। উল্লেখযোগ্য বিষয় হলো—পুলিশ দলের হয়ে খেলেছেন নেপাল জাতীয় দলের অধিনায়ক কিরণ লিম্বু ও ফরোয়ার্ড আয়ুশ ঘালান। পুলিশ দলের কোচ আসিফুজ্জামান নিশ্চিত করেছেন, দুই নেপালি খেলোয়াড়ই বাংলাদেশ দলের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

অদ্ভুত ব্যাপার হলো, যেখানে কোচ ক্যাবরেরা গণমাধ্যমকে ম্যাচ থেকে দূরে রাখছেন, প্রতিপক্ষ যেন কোনো কৌশল জানতে না পারে—সেখানে তিনি নিজেই প্রতিপক্ষ অধিনায়কের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলিয়েছেন। অভিজ্ঞ গোলরক্ষক কিরণ লিম্বু সহজেই বাংলাদেশের খেলার ধরন বুঝে নিতে পারবেন এবং তা নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের কাছে পৌঁছে দেবেন—এমনটা অনুমান করাই যায়। ম্যাচ শেষে দুই নেপালি খেলোয়াড় ঢাকা ছেড়েছেন, বাংলাদেশ দলও কাল কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে।

কোচ ক্যাবরেরার দল নির্বাচন ও খেলোয়াড় বদল নিয়েই আগেই প্রশ্ন উঠেছিল। এবার তার প্রস্তুতি পরিকল্পনা নিয়েও সমালোচনা বাড়ছে। বিশ্ব ফুটবলে প্রীতি ম্যাচে এমন কঠোর ‘গোপনীয়তা’ সচরাচর দেখা যায় না। তবু তিনি মিডিয়ার চোখ এড়িয়ে যাচ্ছেন, অথচ প্রতিপক্ষের অধিনায়কের বিপক্ষে দলকে খেলাতে বাধ্য হচ্ছেন। পুলিশের বিপক্ষে দুটি ম্যাচে জাতীয় দল পূর্ণাঙ্গ ছিল না, কারণ তখনো বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেননি। তবে সেই ঘাটতি পূরণ হয় অন্যভাবে—কিংস ও পুলিশের নিজেদের ম্যাচে কিরণ লিম্বুর উপস্থিতির মাধ্যমে।

এদিকে আজ (রবিবার) ফর্টিজ এফসির বিপক্ষে পূর্ণাঙ্গ দল নিয়ে খেলেছে বাংলাদেশ। এই ম্যাচটিও ‘ক্লোজড ডোর’ হওয়ায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করেনি ফেডারেশন। তবে জানা গেছে, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে, জাতীয় দলের হয়ে গোল করেছেন তপু বর্মণ। ফর্টিজ দলে রয়েছেন নেপালি ডিফেন্ডার অনন্ত তামাং, যদিও তিনি এখনো ঢাকায় আসেননি। বাংলাদেশের বিপক্ষে দু’টি ম্যাচ শেষ করেই তিনি দলে যোগ দেবেন। ফলে সরাসরি মাঠে না খেললেও ভিডিও বা সতীর্থদের মাধ্যমে অনন্তও তথ্য পেয়ে যাবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সার্ক অঞ্চলের খেলোয়াড়রা এখন দেশি হিসেবে গণ্য হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটি দলে নিয়মিত খেলছেন নেপালি ফুটবলাররা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন মৌসুম শুরু হবে। আবাহনী, বসুন্ধরা কিংস, ফর্টিজ ও পুলিশ ছাড়া অন্যান্য ক্লাব এখনো ক্যাম্প শুরু করেনি। ফলে প্রস্তুতির বিকল্প সীমিত থাকায় হয়তো পুলিশের সঙ্গেই দুটি ম্যাচ খেলতে হয়েছে জাতীয় দলকে। কিন্তু প্রশ্ন থেকেই যায়—প্রতিপক্ষ দলের অধিনায়ককে সামনে পেলে কোনো সমস্যা নেই, অথচ সংবাদমাধ্যমকে প্রবেশাধিকার দিতে গেলেই কেন কোচের আপত্তি? ক্যাবরেরার সিদ্ধান্তে ফেডারেশনও যেন একেবারেই অসহায়!


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের