নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৪ ০৯:৪৫ এ.এম
ছবি: সংগৃহীত
অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ২০২৪ সালের স্ট্যানফোর্ড/এলসেভিয়ার-এর বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তালিকায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ হলেন- গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক, সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাছলিম উর রশিদ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মো. মাহামুদুল ইসলাম। এছাড়া, এই তালিকায় থাকা বেশ কয়েকজন গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষকগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধুমাত্র শিক্ষকগণের অসাধারণ অর্জনকে তুলে ধরে না, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার উত্কর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘এলসেভিয়ার’ বিজ্ঞানীদের এই তালিকা প্রকাশ করে। প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে বিজ্ঞানীদের এই তালিকা তৈরি করা হয়েছে।
স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা