নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৪০ পি.এম
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। একাদশে চার পরিবর্তনের মধ্যে ওপেনিংয়ে সুযোগ পান সাইফ হাসান। তবে তিনি শুরুটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি। অন্যপ্রান্তে ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস গড়ে তোলেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটেই গড়েছে নতুন রেকর্ড—এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার কীর্তি। ব্যক্তিগতভাবেও ছক্কার নতুন মাইলফলক ছুঁয়েছেন তিনি।
এবারের আসর শুরু হয়েছিল হংকংয়ের বিপক্ষে জয়ে। সেই ম্যাচেই একটি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন—এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ ছক্কা। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ হয়নি ইমনের। সেই সুযোগে এগিয়ে গেলেন তানজিদ তামিম। বাঁহাতি এই ওপেনার ফিফটি করার পথে তিনটি ছক্কা হাঁকিয়ে পেছনে ফেললেন ইমনকে। তার ব্যাটে এখন এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ ২৬ ছক্কা। ইমন রইলেন দ্বিতীয় স্থানে ২৩ ছক্কা নিয়ে।
রেকর্ড গড়ার ম্যাচে তানজিদের ব্যাটিংও ছিল চোখধাঁধানো। নূর আহমেদের বলে বাউন্ডারিতে ধরা পড়ার আগে তিনি খেলেছেন ৩১ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ৩ ছক্কা।
এদিন আবুধাবির মাঠে আরেকটি ব্যক্তিগত রেকর্ড স্পর্শ করেন তানজিদ। মাত্র ২৮ বলে ফিফটি তুলে নিয়ে তিনি গড়েছেন এই ভেন্যুতে তৃতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড। সমান বলে ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (২০২১, বনাম ওয়েস্ট ইন্ডিজ)। আবুধাবিতে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড ২১ বলে, যা গড়েন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম (২০২৩, বনাম আফগানিস্তান)। দ্বিতীয় দ্রুততম ফিফটি করেছিলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ২৬ বলে (২০২১)।
তানজিদের ব্যাট থেকে আসা দ্বিতীয় ছক্কাতেই বাংলাদেশ দলও ছুঁয়ে ফেলে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। গত বছর টাইগারদের সর্বোচ্চ ছক্কা ছিল ১২২টি। এবার ৬ ম্যাচ কম খেলেই তারা ভেঙে ফেলেছে সেই রেকর্ড। ২০২৫ সালে এখন পর্যন্ত বাংলাদেশের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১২৬।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের