নিজস্ব প্রতিবেদন ১২ জুন ২০২৫ ০৪:৪৮ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, পতিত স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও নিঝুম দ্বীপে কোনো উন্নয়ন হয়নি। তারা করেছে- জবরদখল, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম। এত সুন্দর নিঝুম দ্বীপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি কথা দিতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে নিঝুম দ্বীপকে পর্যটন অঞ্চলে পরিণত করা হবে। নিঝুম দ্বীপ দেখতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে মানুষ আসবে। আমরা অনেক জায়গায় গেছি কিন্তু নিঝুম দ্বীপের মতো জায়গা বিদেশেও দেখিনি। বাংলাদেশের মধ্যে নিঝুম দ্বীপ হবে ‘মালদ্বীপ’।
বুধবার (১১ জুন) বিকেলে নিঝুম দ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি-এখনই আপনারা বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিন। আর বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে পূর্ণাঙ্গ বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এত সুন্দর একটি জায়গার মানুষজন এত কষ্টে দিনযাপন করছেন-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি সরকার গঠন করলে এখানকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমাদের উদ্যোগে অনেকেই স্বাবলম্বী হবেন।
তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই- বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে কোনো সন্ত্রাসের অঙ্গরাজ্য থাকবে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা জবরদখলকারী এখানে ঠাঁই পাবে না। বিএনপির নেতাকর্মীদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা, তাদের পাশে থাকা। যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা জনগণের পাশে ছিলেন, তেমনিভাবেই সব সময় পাশে থাকতে হবে। শুধু নির্বাচনের সময় নয়, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন জাতীয়তাবাদী দল থাকবে, ততদিন জনগণের পাশে থাকতে হবে।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের একটি স্পষ্ট দাবি আছে-আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ২০১৪ সালে জনগণ ভোট দিতে পারেনি। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে হয়েছে ‘ড্যামি নির্বাচন’। মানুষ ভোট দিতে পারেনি। দ্রুত নির্বাচন দিন-মানুষ ভোট দিতে চায়। যদি সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে বিএনপির প্রার্থীরাই জয়ী হতো।
তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই-‘সংস্কার, সংস্কার’ করে নির্বাচন বিলম্বিত করবেন না। দ্রুত নির্বাচন দিন। মানুষ ভোট দিতে চায়, নিজের প্রতিনিধি বেছে নিতে চায়। যদি তাদের প্রতিনিধি থাকতো, তাহলে ঘূর্ণিঝড়ের সময় তারা জনগণের পাশেই থাকতেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার