নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৭:০৮ এ.এম
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। তবে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে। সম্প্রতি তারকা ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত হয়েছে সেটাও।
জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠে এসেছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যের।
হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলারাউন্ডার। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কী সাকিব? বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস আশ্বস্ত করলেন সাকিবকে অযথা হেনস্তা করা হবে না!
গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফীস বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন… বাংলাদেশ সরকার থেকে যে পরিস্কার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইঞ্জুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না।'
সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজে খেলতে বাধা থাকছে না সাকিবের। নাফীস আরও বলেন, 'উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি কোনো সংশয় দেখছি না।'
দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের না খেলার তেমন কোনো কারণ দেখেন না নাফীস। তিনি বলেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের