নিজস্ব প্রতিবেদন ২৬ নভেম্বার ২০২৪ ০৭:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
টি-টেন লিগ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। এবারের আসরের শুরু থেকেই নতুন করে সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্টটি।
কদিন আগে আবুধাবি টি-টেনের ম্যাচে অস্বাভাবিক ‘নো’ বল করেছিলেন মোহাম্মদ বিলাল নামের এক পেসার। প্রায় দুই ফুট বড় ওই নো বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে। প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। এর মধ্যেই এবার লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্রেফ ৩ বলে ৩০ রান দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন যেন।
— Kausthub Gudipati (@kaustats) November 25, 2024
গতকাল (সোমবার) দিল্লি বুলসের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। ম্যাচটিতেই ঘটেছে এমন ঘটনা। দিল্লি ইনিংসের নবম ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন শানাকা।
শানাকার প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করেন ব্যাটার। আসে চার রান। পরের দুটি নো বল করেন শানাকা। সেই দুই বল থেকেও আসে দুটি চারের মার। পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার। সব মিলিয়ে ঘটনাবহুল ওই ওভারটিতে ৩ বলেই ৩০ রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন ৩৩ রান।
— Sandeep (@sandeep_Vishu) November 25, 2024
চার নো বলের ওভারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছেন কেউ কেউ। সন্দ্বীপ নামের এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখছেন, ‘এক ওভারে চার নো বল। টি-টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ।’অবশ্য ম্যাচটিতে জয় পেয়েছে শানাকা-সাকিবের বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১২৩ রান করেছিল দিল্লি। রান তাড়ায় ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে সাকিবরা। এবারের আসরে তিন ম্যাচে প্রথম জয়ের দেখা পেল তারা। বল হাতে বিতর্ক উস্কে দেওয়া শানাকা ব্যাট হাতে খেলেন ১৪ বলে ৩৩ রানের ইনিংস।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের