শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ক্রিকেটে মহাদেশীয় রোমাঞ্চ ফিরছে আবারও

নিজস্ব প্রতিবেদন ০৫ নভেম্বার ২০২৪ ০১:৫৮ পি.এম

ক্রিকেটে মহাদেশীয় রোমাঞ্চ ফিরছে আবারও ছবি: সংগৃহীত

আফ্রিকা ও এশিয়া মহাদেশের সমন্বয়ে আয়োজিত টুর্নামেন্ট আফ্রো-এশিয়া কাপ নতুন করে আয়োজনের গুঞ্জন চলছে অনেকদিন ধরে। যেখানে এশিয়ান দেশগুলো সমন্বিতভাবে দল গড়ে। অন্যদিকে, আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দলের খেলোয়াড়রা হন তাদের প্রতিপক্ষ। আবার মহাদেশীয় এই রোমাঞ্চ মাঠে গড়াতে যাচ্ছে। সেলক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

গত শনিবার আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশেন (এসিএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে। কমিটির দায়িত্ব সংস্থার পুনর্গঠন ও আফ্রিকা মহাদেশের খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ বৃদ্ধি করা। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এরই মধ্যে আফ্রো–এশিয়া কাপ চালু নিয়ে এসিএ ও এসিসির (এশিয়ান ক্রিকেট বাউন্সিল) মধ্যে আলোচনা হয়েছে।

জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) প্রধান তাবেঙ্গুয়া মুকুহলানিকে অন্তর্বর্তীকালীন এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে এসিএ। পরবর্তীতে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আফ্রো-এশিয়া কাপ ক্রিকেটের বাইরে উভয় সংস্থাকে আর্থিক যোগান দিয়ে থাকে। যার জন্য উভয়েই থাকে তৃষ্ণার্ত। আফ্রিকার মধ্যে কথা তো হয়েছেই, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা চায় আফ্রো–এশিয়া কাপ পুনরুজ্জীবিত হোক।’ তবে এ বিষয়ে ক্রিকইনফো এসিসির কারও মন্তব্য নিতে পারেনি।

২০০৭ সালে সর্বশেষ ক্রিকেটবিশ্বকে বিনোদিত করেছিল আফ্রিকা ও এশিয়া মহাদেশের সমন্বয়ে আয়োজিত টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়া দেশগুলোর ক্রিকেটাররা খেলেছেন এক দলে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার সমন্বয়ে গড়া দল ছিল তাদের প্রতিপক্ষ। আরও একবার এমন কাপ আয়োজনের সম্ভাবনা উঁকি দিচ্ছে। তেমনটা হলে একই দলে দেখা যেতে পারে সাকিব আল হাসান, বিরাট কোহলি ও বাবর আজমদের!

তারও আগে প্রথমবার আফ্রো-এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ২০০৫ সালে। যেখানে একসঙ্গে খেলতে দেখা যায় ইনজামাম-উল হক, কুমার সাঙ্গাকারা ও বীরেন্দর শেবাগদের। পরের আসরে ২০০৭ সালে মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে খেলছেন সৌরভ গাঙ্গুলি, শহীদ আফ্রিদি, বীরেন্দর শেবাগ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আসিফ, মাহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা।

টুর্নামেন্টটির তৃতীয় আসর কেনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০০৯ সালে। তবে দুই দশকেও আর সেটি মাঠে গড়াতে পারেনি। এমন আয়োজন হতে পারে একই দলে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে দেখার সুযোগ। বড় আসর ছাড়া যাদের সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে দেখা যায় না। এর বাইরে এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশ। অন্যদিকে, আফ্রিকা মহাদেশ থেকে আগে থেকে ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। বর্তমানে নামিবিয়া, উগান্ডার মতো দলও বিশ্ব ক্রিকেটে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের