শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

মেলবোর্নে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের মেয়েরা

নিজস্ব প্রতিবেদন ১৫ নভেম্বার ২০২৪ ০১:৫০ পি.এম

মেলবোর্নে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের মেয়েরা ছবি: সংগৃহীত

আইসিসির বিধান মেনেই একটা পর্যায়ে নারী ক্রিকেট দল গঠন করেছিল আফগানিস্তান। যদিও এই ব্যাপারে বিরোধিতা ছিল তালেবানদের। পরবর্তীতে অবশ্য তালেবান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ করে দেয়া হয় দেশটির নারী ক্রিকেটে। সেইসঙ্গে দেশ ছেড়ে চলে যান আফগানিস্তানের নারী দলের প্রায় সব সদস্য। বর্তমানে দলটির অনেকেই আছেন অস্ট্রেলিয়ায়। 

এবারে সেখানেই ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা। স্ট্রেলিয়ার মেলবোর্নে শরণার্থী দল হিসেবে একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত আফগানিস্তানের মেয়েরা। অ্যাশেজের আগে এমন আয়োজনে তাদের সহায়তা করছে অস্ট্রেলিয়া সরকার।

আফগানিস্তানের নারী ক্রিকেটারদের প্রায় সবাই  বর্তমানে বসবাস করছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে। পুরোপুরি দল বানাতে না পারলেও তাদের অনেকে স্থানীয় ক্লাবে ক্রিকেট খেলছেন নিয়মিতই। তাদেরকে নিয়েই এবার পূর্ণ দল গঠন করা হচ্ছে আফগানিস্তানের নারী দলের জন্য। 

আফগানিস্তান ছেড়ে আসা শরণার্থীদের নিয়ে বানানো আফগানিস্তান ওমেন্স একাদশের সঙ্গে খেলবে ক্রিকেট উইথআউট বর্ডার্স একাদশ। আগামী ৩০ জানুয়ারি মেলবোর্নের জংশন ওভালে হবে টি-টোয়েন্টি ম্যাচটি। একই দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে মেয়েদের দিবা-রাত্রির অ্যাশেজ। এমন ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা জানান, ‘অস্ট্রেলিয়ায় চলে আসার পর থেকে আফগানিস্তান নারী দলের সদস্যদের সমর্থন দেয়ার জন্য ক্রিকেট এবং অন্য সম্প্রদায়ের অনেক লোক একসাথে হয়েছে এবং ম্যাচটি সেই কাজেরই উদযাপন হিসেবে। আমি আনন্দিত যে প্রদর্শনী ম্যাচে তাদের একসাথে খেলার ইচ্ছে পূরণ হবে। যা কিনা দিবা-রাত্রির অ্যাশেজের অন্যান্য ইভেন্টের সঙ্গে দারুণ এক সংযোজন হবে।’

চলতি বছরের শুরুতে আইসিসির কাছে চিঠি লিখেছিলেন আফগানিস্তানের চুক্তিবদ্ধ ১৭ নারী ক্রিকেটার। তালেবানরা দেশে ক্রিকেট বন্ধ করে দেয়ায় অস্ট্রেলিয়া-ভিত্তিক শরণার্থী দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন তারা।

তবে আইসিসি এখনও তাদের ডাকে সাড়া দিয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। অস্ট্রেলিয়া সরকারের সাহায্যে উদ্যোগ নিয়েছে সিএ। গত ১২ নভেম্বর অস্ট্রেলিয়া ইউনিসেফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সিএ। লিঙ্গ সমতা রক্ষায় ইউনিসেফের ক্যাম্পেইন “প্রতিটি মেয়ের খেলতে না পারা পর্যন্ত” বাস্তবায়নে কাজ করবে দুই পক্ষ।

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের