নিজস্ব প্রতিবেদন ১৫ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৫১ এ.এম
ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী রাকিব মাদবরকে (২৫)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের চোখের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
রাকিব শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুরনো বিরোধের জের
স্থানীয় সূত্র জানায়, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের পরিবারের সঙ্গে রাকিবদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বছরের ৬ মে সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সেই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন রাকিব, যিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছিলেন।
হামলার ঘটনা
রবিবার রাতে বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪–৫ জন অস্ত্রধারী যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।
পুলিশের বক্তব্য
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইবনে সামাদ হত্যার প্রতিশোধ হিসেবেই এই ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই প্রতিপক্ষরা রাকিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।
ঢাকার বার্তা/রাজা
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১