শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সভাপতি নির্বাচিত হয়েই গঠনতন্ত্র সংস্কারের তাগিদ

নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৩:৫০ পি.এম

সভাপতি নির্বাচিত হয়েই গঠনতন্ত্র সংস্কারের তাগিদ ছবি: সংগৃহীত

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। দেড় ঘন্টা পর নব-নির্বাচিত চার সহ-সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ-সভাপতিকে নিয়ে মিডিয়া ব্রিফ করেন তাবিথ।

বাফুফে নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল শুরুতেই বলেন, ‘বিগত জুলাই-আগস্ট মাসে বিপ্লবী ছাত্র জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজকে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই একজন তরুণ ক্রীড়াপ্রেমীক আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উনার দিক নির্দেশনায় এবং উনার সাহসে আমরা এ রকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আগামী দিনের ফুটবলকে আরো ভালো জায়গায় নেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

সভাপতি হয়েই গঠনতন্ত্র সংস্কারে বিষয়টি স্পষ্ট করে বলেন তাবিথ, ‘আমরা সকলেই একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। এই কারণে আমরা শুরুতে গঠনতন্ত্র সংস্কার হাতে নিবো। একই সঙ্গে মাঠে খেলা চলমান থাকে, মানটা আরো ওপরের দিকে হয় সেই চেষ্টাও থাকবে।’ 

সকল ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলা পরিচালনা করে। বাফুফে ২০০৮ সাল থেকে করে আসছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। গঠনতন্ত্রের কোন অংশের সংস্কার এই প্রশ্নের উত্তরে নতুন সভাপতি বলেন, ‘আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা হাতে নিবো। ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র সহ-সভাপতি ফেডারেশন সংক্রান্ত একটি ম্যানুয়াল দিয়েছেন। আরো ডকুমন্টে সামনে এনে প্রথম মিটিংয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। অবশ্যই আমাদের লক্ষ্য ফুটবলকে এগিয়ে আনা।’

সালাউদ্দিন আমলে নির্বাহী সভায় অনেক সিদ্ধান্ত হতো না। সভাপতির ইচ্ছে-অনিচ্ছায় অনেক কিছু হয়েছে। তাবিথ আমলে কেমন চর্চা হবে ? এমন প্রশ্নের উত্তরে নতুন সভাপতি বলেন, ‘আমাদের কমিটি কিভাবে চলবে কোন প্রক্রিয়ায় চলবে সেগুলো আমরা আমাদের প্রথম নির্বাহী মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে পেশ করব। মুখের কথা নয়, অ্যাকশনে বিশ্বাস করি। আপনারা একটু ধৈর্য্য ধরেন আমাদের কাজের ফলাফল দেখতে পাবেন।’ 

নির্বাহী কমিটির সবাই মিলে সকল চ্যালেঞ্জ উতরানোর প্রত্যাশা তাবিথের,‘ আমরা এখানে ছয় জন নির্বাচিত হয়েছি। কিছুক্ষণ পর আরো ১৫ জন নির্বাহী সদস্য হিসেবে আসবেন। এই দল নিয়ে আমি বিশ্বাস করি কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়।’

তাবিথ আউয়াল বাংলাদেশ জাতীয়বাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। সভাপতি নির্বাচিত হয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে স্মরণ করলেও আবার নির্দলীয় কথাও বলেছেন তাবিথ, ‘আমরা ধন্যবাদ জানাই দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে আমাদেরকে বারেবারে সাহস দিয়েছে ক্রীড়াকে এগিয়ে নিতে। ক্রীড়ার মাধ্যমে আমরা যেন দেশটাকে এগিয়ে নিতে পারি। ভালো কিছু উপহার দিতে পারি। একই সঙ্গে ক্রীড়া চলমান অবস্থায় দলীয়করণ না চলে আসে, সেই সিদ্ধান্ত আমাকে দিয়েছে বাস্তবায়নের জন্য।’ 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের