নিজস্ব প্রতিবেদন ২৩ অক্টোবার ২০২৪ ০১:৪৫ পি.এম
ছবি: সংগৃহীত
নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। এতে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আজকের ম্যাচে বাংলাদেশের ড্র প্রয়োজন ছিল সেমিফাইনাল খেলতে। সাবিনারা ৩-১ গোলের দাপুটে জয় আদায় করেন। পুরো ম্যাচই বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করে। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্ক টানাপোড়েন চলছিল। সেই প্রভাব অবশ্য আজকের খেলার পারফরম্যান্সে পড়েনি।
২০২২ সালে বাংলাদেশ ভারতকে গ্রুপ পর্বেই ৩-০ গোলে হারিয়েছিল। দুই বছর পর আজও ভারতের জালে তিন গোল দিয়েছে বাংলাদেশ। তিন গোলের দুটি তহুরার আরেকটি আফিদা খন্দকারের। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। ম্যাচের চার গোলই প্রথমার্ধে।
দুই পরিবর্তন করে একাদশে মারিয়া ও মাসুরাকে সুযোগ দিয়েছিলেন কোচ বাটলার। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা বøক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।
গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।
৪২ মিনিটে বাংলাদেশ আবার গোল পায়। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেয়া নেয়ার মধ্যে বক্সের উপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটে ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফস্কে যাওয়া বলে হেডে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।
বিরতির পর ভারত গোলের কয়েকটি সুযোগ পায়। প্রতিবারই বাধা হয়ে দাড়ান গোলরক্ষক রুপ্না চাকমা। রুপ্নার পারফরম্যান্সে ভারত দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি। বাংলাদেশের কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে স্বপ্না রাণী, সানজিদাকে নামান। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তেমন গোলের সুযোগ পায়নি।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের