নিজস্ব প্রতিবেদন ৩১ অক্টোবার ২০২৪ ০১:০২ পি.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে সাবিনা-ঋতুপর্ণারা এখন বাফুফে ভবনের পথে। সাবিনাদের বরণ করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে ভবনে এসেছেন।
বিমানবন্দর থেকে বাফুফে ভবনের দূরত্ব খুব বেশি নয়। মূলত ট্রাফিক জ্যাম ও গাড়ি ধীরে চলায় বাফুফে ভবনে পৌঁছাতে সময় লাগছে। এর আগে নেপাল থেকে দুপুর আড়াইটায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে আনুষ্ঠানিকতা সেরে খেলোয়াড়রা ছাদখোলা বাসে উঠেন বিকেল পৌনে ৪টার দিকে। এই রিপোর্ট লেখার সময় মেয়েদের বাস বনানী এলাকায় রয়েছে।
২০২২ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে ভবনে ছিল উপচে পড়া সমর্থক। ভবনের মাঠ প্রাঙ্গণ, পাশ্ববর্তী টার্ফের সব জায়গায় ছিলেন সমর্থকরা। আজ (বৃহস্পতিবার) অবশ্য সেই মাত্রা নেই। তবে বাফুফে সাজসজ্জায় কমতি রাখেনি। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ভবনের নিচে ব্যানার করা হয়েছে।
বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে দেশের বাইরে। ফলে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ক্রীড়া উপদেষ্টাকে ভবনে স্বাগত জানান। মন্ত্রণালয়, এনএসসির সচিবও রয়েছেন সেখানে। বাফুফের আরও কয়েকজন নির্বাহী সদস্য বাফুফে ভবনে এসেছেন।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ যুব দলের সবাইকে ক্রীড়া উপদেষ্টা ২৫ হাজার টাকা করে দিয়েছিলেন। সেই অর্থ ফুটবলাররা বন্যার্তদের দান করে দেন। এবার নারী সাফজয়ী ফুটবল দলকেও আর্থিক পুরস্কার ঘোষণা করবেন তিনি।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের