নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৪ ০২:৪৪ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাম্প্রতিক মব জাস্টিসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন,‘মব জাস্টিস কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে মালয়েশিয়া প্রবাসী এই ইসলামি বক্তা লিখেন, ঢাবিতে ঘটে যাওয়া মব জাস্টিস কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। পার্বত্য অঞ্চলে উপজাতি-বাঙালি সংঘর্ষ এবং জাতীয় মসজিদে হতাহতের ঘটনা খুবই উদ্বেগজনক। মানুষ কেন এতো দাঙ্গা প্রিয় হয়, বুঝি না।
এদেশের অধিকাংশই খুব অস্থির ও উগ্র প্রকৃতির উল্লেখ করে তিনি লিখেন, নিজের আচরণের সংস্কার না করলে, শুধু রাষ্ট্র সংস্কারে কোন কাজ হবে না।
গত বুধবার দেশের দুই সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে বুধবার রাতে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নামের একজনকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যা করা হয়। তিনি যে ‘মানসিক ভারসাম্যহীন’, সে কথা ফোনে তার মামাত বোন নির্যাতনকারী ছাত্রদেরকে বারবার জানিয়েছিলেন। কিন্তু সেই কথা বিশ্বাস না করে আরও বেশি পিটিয়ে মারা হয়।
একইদিনে এর কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে মোল্লা শামীমকে কয়েক দফা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল । আহত অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খাগড়াছড়িতে গত বৃহস্পতিবার রাতে সংঘটিত সহিংসতার পর শুক্রবার রাঙ্গামাটিতেও পাহাড়ি-বাঙালি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আগের দিনের সংঘাতে খাগড়াছড়িতে তিন জনের মৃত্যুর পর শুক্রবার রাঙামাটিতে আরো একজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে একজনকে আটক করেছে পুলিশ।
স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা