নিজস্ব প্রতিবেদন ২৪ মে ২০২৫ ০৩:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের ভ্যান থেকে কবির জোমাদ্দার নামে ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানের মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছিনিয়ে নেওয়া কবির জোমাদ্দার পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।
পুলিশ সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানে মোর্শেদা বেগম নামে এক নারীর জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম একাধিক লোক দিয়ে দখল করার সময় মোর্শেদা বেগম পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। পরে ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক লাল হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নাছির নামে একজনকে জমির গাছ কাটতে নিষেধ করেন। তবে কথা না শুনে গাছ কাটার কারণে পুলিশ নাছিরকে আটকের চেষ্টা করেন।
এ সময় ছাত্রদল নেতা কবিরের সহায়তায় নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ছাত্রদল নেতা কবিরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে নাছির এবং তার ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে কবিরকে সেখান থেকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নাছির ও নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়াও মোরশেদা বেগমের জমি জোর করে দখলের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩