নিজস্ব প্রতিবেদন ২৪ মে ২০২৫ ০৩:২০ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তী কালীন সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারো কারো ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। তাদের নিজেদের ভিতরে ক্ষমতার লোভের কারণেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি লড়াই করেছি, এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বৈরাচার মুক্ত করেছি এই পরিস্থিতি দেখার জন্য নয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।
শুক্রবার দিনব্যাপী ঢাকা-১৬ আসনের (পল্লবী- রূপনগর) নিজ নির্বাচনি এলাকা দোয়ারীপাড়া ও মুসলিম বাজারে গণসংযোগ এবং ধানের শীষ প্রতীক সম্বলিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে আমিনুল হক এসব কথা বলেন।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। এ দেশের গণতন্ত্রকামী মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টাদের গায়ে জ্বালা ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারের বিচারের নামে অজুহাত করে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আগামী ডিসেম্বরের ভিতরে সংসদ নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তবেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।
৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণ ভাবে সংস্কার করতে পারব উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি এদেশের তরুণ প্রজন্মের চিন্তা ভাবনাকে সামনে রেখে এদেশের জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হবে।
লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
বিকালে হিল্লোল যুব সংঘের আয়োজনে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার