নিজস্ব প্রতিবেদন ১৬ এপ্রিল ২০২৫ ১২:১৭ পি.এম
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবক আশরাফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের। প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করছেন বলে প্রশ্ন করেন। উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে থাকা প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান। কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।
গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।’
আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে
কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি
ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর
দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম
আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার
ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার
৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার
৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত
শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার
জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন
মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ
আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার
১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ
সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন
আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র
পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম
মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ