শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কার ফোনে আত্মসমর্পণ করেন মোদি, জানালেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন ০৪ জুন ২০২৫ ০৪:১৭ এ.এম

কার ফোনে আত্মসমর্পণ করেন মোদি, জানালেন রাহুল গান্ধী ছবি: সংগৃহীত

রাজনীতি উত্তপ্ত। মঞ্চে রাহুল গান্ধী—চোখে আগুন, কণ্ঠে তীব্র অভিযোগ। বললেন, মাত্র একটি ফোন! হ্যাঁ, মাত্র একটি ফোনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাথা নিচু করে নিলেন পাকিস্তানের সামনে!

মঙ্গলবার (০৩ জুন) ভোপালে কংগ্রেসের এক জনসভায় বক্তব্য দিতে উঠে রাহুল যেন হুঙ্কার দিয়ে বলেন, ট্রাম্পের ফোন এলো, আর মোদি সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলেন! এটা ইতিহাসে লেখা থাকবে। বিজেপি-আরএসএসের চরিত্রই এ রকম—চাপ দেখলেই হাঁটু গেড়ে বসে পড়ে! খবর ইকোনোমিক টাইমস।

রাহুল গান্ধীর এই তোপ এলো এমন এক সময়, যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্প্রতি ভয়াবহ উত্তেজনা ছড়ায়। ৭ মে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণে নামে। একে একে ভারতের ৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেয় ইসলামাবাদ। উত্তেজনার পারদ চড়তেই থাকে। কিন্তু হঠাৎ করেই—১১ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়।

এই নাটকীয় মোড় নিয়েই রাহুলের দাবি—ট্রাম্পের ফোনে, মোদি মাথা নিচু করলেন!

তবে এখানেই থেমে থাকেননি কংগ্রেস নেতা। ইতিহাস টেনে আনলেন। বললেন, ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠিয়েছিল। রণতরী, অস্ত্র—সব নিয়ে! তবু ইন্দিরা গান্ধী ভয় পাননি। তিনি মাথা নোয়াননি। বলেছিলেন, ‘আমি যা চাই, তাই করব।’ এটা ছিল কংগ্রেসের সাহস!

তিনি আরও বলেন, বিজেপি-আরএসএসের অভ্যাসই আত্মসমর্পণ করা। তারা স্বাধীনতার সময় থেকেও আত্মসমর্পণ চিঠি লিখে আসছে। আর কংগ্রেস? কংগ্রেস কখনো মাথা নিচু করে না—মহাত্মা গান্ধী, নেহরু, বল্লভভাই প্যাটেল—তারা লড়াই করেছেন সুপার পাওয়ারদের বিরুদ্ধেও!

ভোপালের আকাশে তখন গর্জে উঠছে রাহুলের কণ্ঠ, আর কংগ্রেসের কর্মীরা হাততালিতে ঝড় তুলছে। রাজনৈতিক মহলে এই ভাষণ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন, রাহুল এবার মোদিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন, কেউ বলছেন, এ কেবল নাটকীয় শব্দের বৃষ্টি!

তবে একথা বলাই যায়— ভারতের লোকসভা নির্বাচন ঘিরে রাজনীতির মঞ্চে এখন নরম নয়, পুরো ফিল্মি ঘরানার কড়াকড়ি খেলাই চলছে!

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না