শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সব হাতিয়ে নিতেন তারা

নিজস্ব প্রতিবেদন ২০ মার্চ ২০২৫ ০৭:২৯ এ.এম

অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সব হাতিয়ে নিতেন তারা ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সব হাতিয়ে নিতেন তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল বারেক মুন্সী বাড়ির মো.আব্দুল করিমের ছেলে মো. জাকির হোসেন ওরফে রাকিব (২৪), একই বাড়ির দ্বীন ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম ফারহান (১৯), একলামপুরের কাশেম কনট্রাক্টর বাড়ির আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ওরফে রাহাদ (২২), সদর উপজেলার ভুলুয়া কলোনির মো. লিটনের ছেলে মো. রিপন (২২), সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামের ভূঁইয়া হাজী বাড়ির সাহেব উল্যার ছেলে শামীমুর রহমান ওরফে শামীম (২২) ও আলীপুরে ঈদের বাপের বাড়ির সুলতান আহমদের ছেলে মো. ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩)।

পুলিশ জানায়, ৭০ হাজার টাকা দামে টানা বাইক বিক্রয় হবে বলে নোয়াখালী বাইক হাট নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয় বেগমগঞ্জের অন্তরপুর গ্রামের মো. জাকির হোসেন। ওই পোস্টের সূত্র ধরে ফেনী সদরের ফরহাদ নগর গ্রামের শফিকের রহমানের (২০) সঙ্গে মোবাইল ফোন ও মেসেঞ্জারে কথা হয় রাকিবের। একপর্যায়ে মঙ্গলবার (১৮ মার্চ) সুজুকি জিক্সার মোটরসাইকেল ক্রয় করার জন্য ভুক্তভোগী তার এলাকার আজিজুর রহমান মিলনকে (২০) সঙ্গে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গ্লোব ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর আসেন। তখন প্রতারক রাকিব তাদেরকে বিজ্ঞাপনের মোটরসাইকেলটি দেখিয়ে দরদাম করেন। এরপর আসামি মো. জাহিদুল ইসলাম ফারহান, মো. রিপন, কামরুল হাসান, শামীমুর রহমান ও মো. ফয়সাল ও বাদলসহ অজ্ঞাত ৫/৬ জন পেছন দিক থেকে এসে শফিক ও মিলনকে আটক করে ফেলে।

পুলিশ আরও জানায়, ওই সময় আসামিরা তাদেরকে চড়-থাপ্পড় মেরে তাদের সঙ্গে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। আসামিরা ভুক্তভোগীদের মোটরসাইকেল ক্রয়ের জন্য নিয়ে আসা টাকা কোথায় রেখেছে জানতে চাইলে তারা জানায় তারা টাকা নিয়ে আসেনি। এতে প্রতারকচক্র ক্ষিপ্ত হয়ে তাদেরকে পার্শ্ববর্তী অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে আটক করে মারধর করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে এবং আসামি জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে আটক আসামির তথ্যের ভিত্তিতে দুইজন আসামিকে বাড়ি ও গাবুয়া বাজার হোন্ডা সার্ভিসিং সেন্টার থেকে একটি সুজুকি জিক্সার, একটি পালসার, একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, গ্রেপ্তার আসামিরা একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন সময় অনলাইনে কম দামে মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করে আসছে। এ ঘটনায় ভুক্তভোগী শফিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এ ছাড়াও এই চক্রের আর কেউ আছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১