নিজস্ব প্রতিবেদন ১৯ এপ্রিল ২০২৫ ১০:১৬ এ.এম
ছবি: সংগৃহীত
নোয়াখালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুরাদ হোসেন রাব্বির বিরুদ্ধে জালিয়াতি করে ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও পদবঞ্চিতরা।
জানা যায়, গত ২৩ মার্চ (রোববার) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভুলুয়া ডিগ্রি কলেজসহ নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি অনুমোদন দেন। এতে মো. ইলিয়াছ সুজন সভাপতি এবং মুরাদ হোসেন রাব্বিকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুলুয়া ডিগ্রি কলেজের একাধিক ছাত্রদল নেতা বলেন, মুরাদ হোসেন রাব্বি জালিয়াতি করে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন। তিনি ভুলুয়া কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাস করেছেন। তারপর নোয়াখালী কলেজে ডিগ্রিতে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী কলেজের ছাত্র। তিনি ধোঁকা দিয়ে পদ নিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই এই জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
তবে অভিযোগ অস্বীকার করে মুরাদ হোসেন রাব্বি বলেন, আমি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি। ছাত্রলীগ আমাকে হত্যাচেষ্টা করেছে। আমি এই কলেজের সাবেক কমিটিতে ছিলাম। আমাকে মূল্যায়ন করে বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমার ছাত্রত্বের সকল প্রমাণ আছে।
এ বিষয়ে ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন ঢাকা পোস্টকে বলেন, মুরাদ হোসেন রাব্বি ২০২০ সালে (অটোপাস) এইচএসসি পাস করার পর ডিগ্রি বা অনার্সে এখানে ভর্তি হয়নি। সে আমাদের কলেজের ছাত্র নয়।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ বলেন, প্রাথমিক সদস্যপদ ও ছাত্রত্ব দেখেই আমরা মুরাদ হোসেন রাব্বিকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। এছাড়াও স্থানীয়দের কাছ থেকে যাচাই-বাছাই করা হয়েছে। যদি সে কলেজের ছাত্র না হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩