নিজস্ব প্রতিবেদন ০৩ সেপ্টেম্বার ২০২৫ ০৬:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
রাশিয়া আবারও ভারতের জন্য আধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ নিয়ে আলোচনায় বসেছে। রাশিয়ার সামরিক রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্ট-এর প্রধান দিমিত্রি শুগায়েভ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুগায়েভ বলেন, ভারতের কাছে ইতোমধ্যেই কয়েকটি এস-৪০০ ইউনিট রয়েছে। এ খাতে আরও সহযোগিতার সুযোগ আছে এবং নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।
২০১৮ সালে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ৫৫০ কোটি ডলারের চুক্তি হয়, যার আওতায় ভারত পাঁচ ইউনিট দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার কথা। এর মধ্যে তিনটি ইউনিট ভারত হাতে পেয়েছে। তবে সরবরাহে দেরি হওয়ায় শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। সেখানে দুই নেতা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন। মোদি বলেন, কঠিন সময়েও ভারত-রাশিয়া ঘনিষ্ঠ সহযোগী হিসেবে একসঙ্গে থেকেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বুধবার জানান, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কিনছে এবং মস্কো এই অবস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের মোট অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। একই সময়ে ফ্রান্স সরবরাহ করেছে ৩৩ শতাংশ এবং ইসরায়েল ১৩ শতাংশ।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না