নিজস্ব প্রতিবেদন ০৭ এপ্রিল ২০২৫ ০৮:০৬ এ.এম
ছবি: সংগৃহীত
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাকিব উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্বপাড়ার মুসা মিয়ার ছেলে। সে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই বাদল মিয়া।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তারা হলেন- একই উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামের রেনু লস্করের ছেলে মাসুম লস্কর (২০) ও মানিকদী দড়িপাড়া গ্রামের শওকত আলীর ছেলে সাব্বির হোসেন (২৪)। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল রোববার রাত ৮টার দিকে মাসুম লস্কর ও সাকিব মিয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল তারা। একপর্যায়ে মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে সাব্বির নামে এক পথচারীকে চাপা দিলে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় তারা ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দৌড়ে এসে আহত তিনজনকে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর দুইজনের অবস্থা জটিল দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১