নিজস্ব প্রতিবেদন ০৬ এপ্রিল ২০২৫ ০৪:২৩ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার।
তিনি বলেন, আমরা সবাই এই সরকার যাতে ফেল না করে তাই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেছি। আমরা প্রথম থেকেই বলে আসছি সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমে করা। আমরা সেভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি, সাহায্য করে যাচ্ছি।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় অবস্থিত শান্ত নীড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব বারবারই বলেছেন আমরা শুনছি, নির্বাচন ডিসেম্বর হবে, কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় বড় রাজনৈতিক দলদের সঙ্গে একমত হয়। আমি এটা বিশ্বাস করতে চাই, নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হবে এবং প্রয়োজনীয় সংস্কার যেগুলো হবে না ভবিষ্যতে জনগণের সরকার যে হবেন তারাই করবেন।
বিজেপি প্রসঙ্গে পার্থ আমরা দল ঘোচাচ্ছি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, আমরা প্রাসঙ্গিক রাজনীতিতে। ঈদের পর এখন আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে যে আসন বা অন্যান্য যে আসন আমরা হয়ত জুন মাস থেকে আসনভিক্তিক আলাপ আলোচনায় যাব।
৩০০ আসনে এককভাবে বিজেপি নির্বাচন করবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও চূড়ান্ত না। সংস্কার নির্বাচনকে কোনোভাবে ইফেক্ট করে কি না, এ ব্যাপারগুলো এখনও আমাদের কাছে পরিষ্কার না, এ সরকার কোন কোন সংস্কারগুলো করবেন সে সংস্কারের ওপর অনেকটাই নির্ভর করে আগামীতে কী ধরনের নির্বাচন হবে, প্রার্থী কারা হতে পারবে বা কী আলাপ হবে বা কী ধরনের ঐক্য হতে পারে। আমার মনে হয় আরেকটু সময় লাগবে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১