মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ড. ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

জেলা প্রতিবেদক ১৭ সেপ্টেম্বার ২০২৫ ০২:৩৫ এ.এম

সংগৃহীত সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন জর্জিয়েভা। আলাপকালে তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

গত বছরের আগস্টে প্রফেসর ইউনূস যখন নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন অর্থনীতির অবস্থা উল্লেখ করে জর্জিয়েভা বলেন, ‘আপনি যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। আপনি এত অল্প সময়ে অনেক কিছু করেছেন। আপনি যখন দেশের অবনতির ঝুঁকি অনেক বেশি ছিল, তখন দেশের দায়িত্ব নিয়েছিলেন। আপনিই সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’

জর্জিয়েভা বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনে সরকারের সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার বাজারের স্থিতিশীলতা এবং বৈদেশিক রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসা করেছেন। প্রফেসর ইউনূস বাংলাদেশের ইতিহাসের অন্যতম সংকটময় সময়ে অবিচল সহায়তার জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘চমৎকার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।’

তিনি গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় তাদের প্রথম বৈঠকের কথা স্মরণ করে বলেন, ‘এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

সময়োপযোগী ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি পুনর্ব্যক্ত করেন যে নির্বাচনের পরে তার আগের কাজে ফিরে যাবেন।

আলোচনায় আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য।’

আগামী মাসগুলোতে আরও গভীর সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে জর্জিয়েভা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এটি একটি মূল্যবান মুহূর্ত।’

প্রফেসর ইউনূস ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব আহরণ বৃদ্ধির উদ্যোগসহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি বিধ্বস্ত ও সম্পূর্ণ ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাংক থেকে  টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে যায়।’

দুই নেতা নেপালে চলমান তরুণদের অভ্যুত্থান এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের উচ্চাকাঙ্ক্ষাসহ আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন। প্রফেসর ইউনূস আঞ্চলিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্পসহ ঢাকার প্রধান অবকাঠামো উন্নয়নের হালনাগাদ তথ্য তুলে ধরেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা