নিজস্ব প্রতিবেদন ০৬ আগষ্ট ২০২৫ ০৪:১০ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, ‘জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের (জুলাইযোদ্ধা) ঐক্য বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’ মঙ্গলবার নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন।
সভায় ডিআইজি আহসান হাবীব জুলাই অভ্যুত্থানে পুলিশের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। জুলাইযোদ্ধাদের উদ্দেশে এসপি সাইফুল ইসলাম বলেন, ‘ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের অংশ। শক্ররা আবার আসার প্রস্তুতি নিচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। যারা প্রশাসনে রয়েছি, আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে।’
ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে আমরাও ব্যথিত। আমরা জানতাম, পুলিশ এক দিন বড় ধরনের ধাক্কায় পড়ে যাবে। ৩ আগস্টের পর পুলিশের অনেকে বুঝতে পেরেছিলেন, তাদের জনগণের সঙ্গে থাকা দরকার। কিন্তু তখনকার নেতৃত্ব বুঝতে পারল না। এটা বিরাট ব্যর্থতা।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ডিআইজি বলেন, ‘নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন গঠন হয়েছে। আপনারাও যদি কখনও সুযোগ পান, তাহলে পুলিশের এ ব্যর্থতা নিয়ে একটি কমিশন গঠন করুন। কাদের নেতৃত্বে, কাদের প্ররোচনায় এ ঘটনা ঘটেছে? এটা কি অভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল– নাকি কোনো বহিঃশক্রর পেছনে কাজ করেছে, এগুলো ভাববার দরকার আছে।’
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১