নিজস্ব প্রতিবেদন ১৬ জানু ২০২৫ ০২:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
নিম্নমানের কাগজে বই ছাপানোয় সরকার প্রেস নামে একটি প্রতিষ্ঠানের ৬০ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মনিটরিং টিম। প্রেসটি ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানায় অন্য একটি প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপাচ্ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের এসব বই জব্দ করা হয়।
জানা গেছে, গত রোববার এনসিটিবির একটি পরিদর্শন দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে অভিযান চালিয়ে মুদ্রিত ১০ লাখ ফর্মার ৬০ হাজার কপি বই জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করে পরিদর্শক টিম। সরকার প্রেস নামের প্রতিষ্ঠানটি টেন্ডারের শর্ত অমান্য করে তাদের ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানার প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপিয়ে তা উপজেলা পর্যায়ে সরবরাহ করার চেষ্টা করছিল। এরপর এনসিটিবির টিম সেখানে দেখতে পায় নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে প্রাথমিকের পাঠ্যবই। চলছিল বাইন্ডিংও।
এনসিটিবির উৎপাদক নিয়ন্ত্রক প্রফেসর আবু নাসের টুকুর নেতৃত্বে একটি পরিদর্শক টিম আকস্মিকভাবে সরকার প্রেসের ওই গোপন ঠিকানায় অভিযানে যায়। ওই প্রেসের মালিকের নাম দুলাল সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একচেটিয়া বই ছাপার কাজ পেয়েছিলেন। এবারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩ কোটি বই ছাপার কাজ পেয়েছেন তিনি।
জানা গেছে, এনসিটিবির টিম সেখানে গিয়ে দেখতে পায়, বিপুলসংখ্যক প্রেস কর্মচারী ও বাইন্ডিং কর্মচারী নির্দ্বিধায় নিম্নমানের কাগজে বই ছাপছেন। এনসিটিবিতে দেওয়া প্রেসটির ঠিকানা দেখানো হয়েছে মীরপাড়া, ঢাকা। কিন্তু আসল ঠিকানায় বই মুদ্রণের কাজ চলছে না। আর মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে গোপনে নিম্নমানের কাগজে বই ছাপা হচ্ছে।
এদিকে এনসিটিবির পক্ষ থেকে ওই প্রেসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে; যাতে নিম্নমানের কাগজে আর কোনো বই ছাপতে না পারে। একইসঙ্গে প্রেসে থাকা নিম্নমানের কাগজের রোলও জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, কড়া নজরদারি রাখলেও অতি গোপনে কিছু প্রেস মালিক নিম্নমানের কাগজে বই ছাপার পাঁয়তারা করছেন। কিছু প্রেস তাদের ঠিকানা বদল করে অন্য ঠিকানায় প্রেস বসিয়ে রাতের আঁধারেও নিম্নমানের কাগজে বই ছাপার চেষ্টা করছে। তবে আমাদের একাধিক মনিটরিং টিম এ বিষয়ে বেশ তৎপর রয়েছে। যারাই কোনো ধরনের চাতুর্যের আশ্রয় নেবে আমরা তাদেরকে চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কিছু প্রেসকে আমরা শাস্তির আওতায়ও নিয়ে এসেছি।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা