নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:২৬ পি.এম
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের মতো আছে শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। আপনারা মসজিদের খুতবায় এ দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
তিনি বলেন, একটি চক্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হকের পক্ষে কথা বলতে হবে। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম ওলামার সঙ্গে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
কেউ কেউ সাম্পদ্রায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে জানিয়ে হাসনাত বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা সংখ্যালঘু রয়েছে, তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগনোর চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি বলেন, সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরোদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন। দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারিত্বের অবসান হয়নি শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে।
মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ।
পরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩