নিজস্ব প্রতিবেদন ২৮ মার্চ ২০২৫ ০১:৪৭ পি.এম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে সরকারের বরাদ্দকৃত চাল চুরির সময় হাতে নাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেলাল হোসেন নামে এক ব্যক্তির গুদামঘর থেকে প্রায় একশ বস্তা চাল একটি ট্রাক্টরে আনলোড করার সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলামকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ট্রাক্টর ও চালসহ ওই নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত বেলাল হোসেন নামে এক ব্যক্তির গোডাউনে নিয়মিত চাল সংরক্ষণ করতেন ডিলার নুরুল আমিন। আর সেই গুদাম থেকে রাত সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের আল মামুন একটি ট্রাক্টরে করে প্রায় ১শ বস্তা সরকারি চালের বস্তা বোঝাই করে। এ সময় ট্রাক্টর চলাচলের শব্দ শুনে সেখানকার নৈশ প্রহরীসহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান। তারা দেখেন, কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছে। এ সময় দ্রুত অন্যরা পালিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলামকে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
তারা আরো জানান, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। আটক আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে।
আটকের পর আমিনুল জানান, ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নাসির উদ্দিনের ছেলে সুলতান চাল চুরির সাথে জড়িত। তারা পালিয়ে গেছে।
চাল কোন ডিলারের কাছে ছিল এমন তথ্য জানতে চাইলে সদর উপজেলার খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, কোন ডিলার চাল নিয়ে গেছে তা নিশ্চিত করতে সময় লাগবে। তবে গুদাম থেকে চাল বের হওয়ার পর খাদ্য বিভাগের কোনো দায়িত্ব নেই। তবে চাল চুরির ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছেন তিনি।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু বলেন, চাল কাণ্ডের বিষয়টা শুনেছি, চাল চুরির ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার ওসি শহিদুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, রাতেই ট্রাক্টর ও চালসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১