নিজস্ব প্রতিবেদন ১৭ ডিসেম্বার ২০২৪ ০১:৩৬ এ.এম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে কয়েকটি গার্মেন্টেস কোম্পানি থেকে নিষ্কাশিত দূষিত পানিতে এক কৃষকের ৩০০ হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায়শই ওসব দূষিত পানিতে স্থানীয় হাঁস-মুরগি ও মৎস্য সম্পদের ক্ষতির ঘটনা ঘটছে।
ভুক্তভোগী ওই কৃষক খামারির নাম জমির আলী। তিনি উপজেলার বাঘাসুরা ইউপির সাতপাড়িয়া গ্রামের মৃত মোর্তুজ আলীর পুত্র।
এ ঘটনায় তার প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে, চরম আর্থিক সংকটে দিন যাচ্ছে তার।
জানা যায়, রোববার (১৫ ডিসেম্বর) খামারি জমির আলীর হাঁস স্থানীয় একটি খালের দূষিত পানিতে নামলে আচমকাই হাঁসগুলা মরতে শুরু করে। খামারির ৮০০ হাঁসের মধ্যে ৩০০ হাঁসই রাতের ভেতরে মারা যায়। এলাকায় পানি দূষণের কারণে আরো অহরহ হাঁসমুরগি ও খালবিলের মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে। স্থানীয় ৩টি কোম্পানির দূষিত পানি খালে নিষ্কাশিত হয়। কোম্পানির ইটিপি ভালোভাবে কাজ না করায় স্থানীয় রাজখাল নামে পরিচিত একটি খাল চরম দূষণের শিকার হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর। ওই স্থানীয় কোম্পানিগুলো হলো- কভারটেক ওয়্যার কোম্পানি লি., পাইয়োনিয়ার ডেনিম লি. ও নাহিদ টেক্সটাইল লি.।
ভুক্তভোগী কৃষক জমির আলী বলেন, আমার ৩০০ হাঁস কোম্পানির দূষিত পানিতে মারা গেছে। সবগুলা হাসছিল ডিমওয়াল খাকি ক্যাম্বেল জাতের। বাকি হাঁসগুলার অবস্থাও আশঙ্কাজনক। আমি চাই দূষিত পানির বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।
স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া জানান, খালটি দূষণের কারণে ক্রমেই বিপদজ্জনক হয়ে উঠছে। আজ জমির আলীর তিনশ হাঁস মারা গেল। আমরা এর বিহিদ চাই।
যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার কালবেলাকে বলেন, ভুক্তভোগী আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে চিকিৎসা প্রদান করব। আর পানি দূষিতের বিষয়টি পরিবেশ অধিদপ্তরের দায়িত্বে রয়েছে।
এ ব্যাপারে উল্লিখিত ৩টি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু জানান, কোম্পানিগুলা পরিবেশের লাইসেন্স নিয়ে কাজ করছে। এরপরেও ফ্যাক্টরিসমূহ থেকে কোনো ধরনের দূষিত পানি খালে প্রবেশ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১