রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আ.লীগ নেতার গুদাম থেকে সরকারি সার পাচার

নিজস্ব প্রতিবেদন ০৫ নভেম্বার ২০২৪ ০৩:২৪ পি.এম

আ.লীগ নেতার গুদাম থেকে সরকারি সার পাচার ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সরকারি সারের ডিলারশিপ ব্যবসায়ী মনজু কান্তি রায়ের গুদামঘর থেকে অবৈধভাবে ৫০ বস্তা সার পাচারের সময় এক ব্যক্তি আটক হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল চারটায় পৌরশহরের বাঁশ মহাল ফেরিঘাট এলাকা থেকে সারসহ সুব্রত দাস (২৫) নামে ওই যুবককে আটক করেন উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুব্রত দাসকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও আটককৃত সার জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাবলিক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ। জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বেশি বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে সার পাচারের খবর পেয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোর্তিময় সরকার সুব্রত দাসকে বাঁশমহাল এলাকায় সারসহ আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘঠনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতকে অর্থদণ্ড প্রদান ও সার জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে সার পাচারের সময় সুব্রত দাস নামে একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অর্ধ লক্ষাধিক টাকার ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১