নিজস্ব প্রতিবেদন ১৪ ডিসেম্বার ২০২৪ ০১:৪৫ এ.এম
ছবি: সংগৃহীত
নওগাঁর পত্নীতলায় ইটভাটা থেকে জোর করে ইট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ এসআরবি ব্রিকসের স্বত্বাধিকারী ইউপি চেয়ারম্যান শহিদুলকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর ওই ইটভাটা থেকে বিনা বাধায় ইট নিয়ে যান বিএনপির ওই নেতা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার আমাইড় ইউনিয়নের বৈশকূল এলাকায় অবস্থিত এসআরবি ব্রিকসে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম রফিকুল (৫০)। তিনি কান্তা গ্রামের মৃত রহমানের ছেলে। এছাড়াও তিনি আমাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের সাবেক মেম্বার।
ভুক্তভোগী আমাইড় ইউনিয়নের চেয়ারম্যানের নাম শহিদুল ইসলাম (৫৮) আওয়ামী লীগের সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এসআরবি ব্রিকসের প্রোপাইটার এবং কুন্দন গ্রামের মৃত হুজুর আলীর ছেলে শহিদুল ইসলাম, দুই ভাই রহিদুল ইসলাম ও গফুর ইসলাম এবং শহিদুলের ছেলে মামুন হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের অনুপস্থিতির সুযোগে রফিকুল নামের বিএনপির ওই নেতা সকাল থেকে বিকেল পর্যন্ত ভটভটি ও ট্রাক্টরের মাধ্যমে ইটগুলো নিয়ে যায়। আর অসহায়ের মতো দেখছে পরিবারের লোকজন এবং শ্যালক মশিউর রহমান নয়ন। তবে রফিকুলের দাবি ইট ভাটাটি তার কাছে বিক্রি করায় তিনি ইটগুলো নিয়ে যাচ্ছেন।
মশিউর রহমান নয়ন বলেন, গফুর ইসলাম আমার ভগ্নিপতি। তার ভাই চেয়ারম্যান শহিদুল ইসলাম এসআরবি ব্রিকস এর প্রোপাইটার। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পুলিশ শহিদুল ইসলাম ও ভগ্নিপতিসহ চারজনকে ধরে নিয়ে যায়। পরে জানতে পারি সাবেক মেম্বার রফিকুলের ২০১৯ সালের করা মিথ্যে মামলায় ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে নিয়ে গেছে। রফিকুল একসময় শহিদুলের সঙ্গে পার্টনারে ব্যবসা করতো। এরপর রফিকুল তার অংশ বিক্রি করে দেয়। কিন্তু ৫ আগস্টের পর সে পুরো ইটভাটা দখলের পাঁয়তারা করতে থাকে।
তিনি বলেন, এরপর গত রাতে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করে রফিকুল। তাদের অনুপস্থিতিতে ভটভটি ও ট্রাক্টরের মাধ্যমে ইটগুলো নিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল। কিন্তু এখন পর্যন্ত জোর করে ক্ষমতার দাপট দেখে ইট নিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। সে এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক দাবি করছে। আমরা সুষ্ঠু বিচারের আশায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে আমাইড় ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক দাবি করে রফিকুল কালবেলাকে বলেন, ওভাই আমার ভাটা এটা। শহিদুল চেয়ারম্যান আমার কাছে ২-৩ মাস আগে ডিড করে এফিডেফিট করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে সে আমার সঙ্গে জালিয়াতি করেছিল। পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়ে স্ট্যাম্প করে নিয়েছিল। কিন্তু শহিদুল আপোসে আমার কাছে ৬০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে এই ইটভাটা। তাই আমি ইট নিয়ে যাচ্ছি।
তবে একসময় তার অংশ বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন তিনি। আওয়ামী লীগের সময় শহিদুল আপনার কাছ থেকে জোর করে নিয়েছে, এখন আপনি সেই রকম করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এরকম কিছু না ভাই। আমি সেরকম মানুষ না। আপনি প্রয়োজনবোধে ভাটায় আসেন।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী কালবেলাকে বলেন, আমি ফুটবল খেলার মাঠে আছি। শব্দে কিছু শোনা যাচ্ছে না, পরে কথা বলব। এরপর বিকেল ৫টার দিকে ফোন দিলে তিনি আর রিসিভ করেননি।
জানতে চাইলে পত্নীতলা থানার এসআই মৌসুম কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে ইট নিয়ে যেতে নিষেধ করেছি। মালিকানা নিয়ে সমস্যা থাকলে সেটা বসে মিটমাট করার জন্য বলা হয়েছে। আর সমস্যা হবে না বলে রফিকুল আমাকে বলেছেন।
পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব কালবেলাকে বলেন, ২০১৯ সালের ৪২৭ ধারায় গাছপালা কাটার একটি মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। সেই মোতাবেক তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তবে ইট যাতে নিয়ে যেতে না পারে, সেজন্য একজন অফিসারকে পাঠানো হয়েছিল। এরপরও বিষয়টি দেখছি।
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১