নিজস্ব প্রতিবেদন ১৭ সেপ্টেম্বার ২০২৪ ০২:২৯ পি.এম
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনে (৫৩তম ব্যাচ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ আগামী ৩০ সেপ্টেম্বর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম তদারক করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং হল প্রভোস্টগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে তদারক কমিটি নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল পরিদর্শন করেন।
এছাড়াও সভায় আবাসিক হলগুলোর শিক্ষার্থী অনুপাতে জনবল পুনর্বণ্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আবাসিক হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অতিদ্রুত হল ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), আবাসিক হলগুলোর প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) প্রমুখ উপস্থিত ছিলেন।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা