শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে গেল ভারত

নিজস্ব প্রতিবেদন ০৬ ডিসেম্বার ২০২৪ ১০:৩২ এ.এম

স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে উড়ে গেল ভারত ছবি: সংগৃহীত

প্রথম ইনিংস, প্রথম ডেলিভারি, মিচেল স্টার্ক এবং উইকেট!

অ্যাডিলেড টেস্টের প্রথম বলের গল্পটা ঠিক এমনই ছিল। যশস্বী জয়সওয়ালকে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে স্বাগতিকদের ব্রেকথ্রু এনে দিয়েছিলেন স্টার্ক। নীতিশ কুমারকে ফিরিয়ে ভারতীয় ইনিংসের শেষ পেরেকটাও ঠুকে দিলেন তিনি।

গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার এই পেসারের তোপে দাঁড়াতে পারল না ভারত। নীতিশ কুমার রেড্ডির মান বাঁচানো ৫৪ বলে ৪২ রানের ইনিংসের পরও শেষ পর্যন্ত সফরকারীরা গুটিয়ে গেছে ১৮০ রানে। স্টার্ক একাই শিকার করেছেন ৬ উইকেট।

বল হাতে জ্বলে উঠার দিনে ক্যারিয়ার সেরা স্পেলটাই করলেন অস্ট্রেলিয়া পেসার। গোটা ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন। 

দিবারাত্রীর এই টেস্ট ঘিরে উন্মাদনার কমতি ছিল না। বিশেষ করে গত সফরে এই অ্যাডিলেডেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়েছিল ভারত। এবার অবশ্য কিছুটা আত্মবিশ্বাস নিয়েই অ্যাডিলেডে খেলতে নামার সুযোগ পায় সফরকারীরা।

এবারের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের ভেন্যু ছিল পার্থে। প্যাট কামিন্সদের বিপক্ষে ২৯৫ রানের রেকর্ড জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। সিরিজে সমতার লক্ষ্যে বল হাতে দারুণ শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ (শুক্রবার) অ্যাডিলেড ওভালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচ দিয়ে রোহিত দলে ফিরলেও ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে ছিলেন কেএল রাহুল। কিন্তু প্রথম বলেই বিপর্যয়। এলবিডব্লু হয়ে ফেরেন জয়সওয়াল।

স্টার্কের ১৪০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটে আসা বল আঘাত হানে গিয়ে পায়ে। বলের সুইং বুঝতে পারেননি ভারতীয় ওপেনার। লেগ স্টাম্প বরাবর ধেয়ে আসা বল সোজা উইকেটের দিকে গিয়ে ঢোকে। ভেবেছিলেন বলটি বাইরে যাবে। লাইন ফস্কে এলবিডব্লিউ হন তিনি। 

শূন্য রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ভারতের ইনিংসের হাল ধরেন রাহুল ও শুভমান গিল। কিন্তু ফের স্টার্কের অতিরিক্ত বাউন্সের শিকার হন রাহুল। কিছুক্ষণ পরে ফিরে যান কোহলিও। আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিন তিনি আউট হলেন মাত্র ৭ রানে। ৮১ রানের মাথায় শুভমান গিলেরও উইকেট হারায় ভারত। অজি পেসারদের সামনে আবারও ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ। প্রথম সেশনে একশো রান পেরোনোর আগেই ভারতের চার উইকেট পড়ে যায়। 

রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে ছয় নম্বরে নেমেছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু ব্যাটিং অর্ডারে বদল আনার দিনে সাফল্য পেলেন না। স্কট বোলান্ডের বলে ৩ রান করে ফিরে যান তিনি। ঋষভ পন্তও প্যাট কামিন্সের আচমকা অতিরিক্ত বাউন্সে আউট হলেন।

শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি। কিন্তু শেষের দিকে অজি পেসারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন নীতীশ। ৫৪ বলে ৪২ রান করেন তিনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তার ইনিংস। ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অশ্বিন। শেষ পর্যন্ত ভারত থামে ১৮০ রানে। স্টার্কের ৬ উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন কামিন্স ও বোলান্ড। 

এফআই


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের