নিজস্ব প্রতিবেদন ১৯ নভেম্বার ২০২৪ ১২:২১ পি.এম
ছবি: সংগৃহীত
বলের আঘাত সামলাতে শরীরে নানা সরঞ্জাম পরে থাকেন ক্রিকেটাররা। কিন্তু ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের নিরাপত্তা কে দেবে? আন্তর্জাতিক ক্রিকেটে তাদের জন্য তেমন কোনো ‘রক্ষাকবচ’ না থাকলেও, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হেলমেট ও হাতে ফাইবার শিল্ড দেখা যায় আম্পায়ারদের। তবে তেমন কিছু না থাকায় সরাসরি বলের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন অস্ট্রেলিয়ান এক আম্পায়ার।
সেই আঘাত একটু এদিক-সেদিক হলে প্রাণঘাতি হতে পারত সেই বলটি। অস্ট্রেলিয়ার পার্থে তৃতীয় শ্রেণির একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করার সময় ভয়াবহ সেই দুর্ঘটনার শিকার হয়েছেন টনি ডি’নব্রেগা। ম্যাচে ব্যাটারের নেওয়া জোরালো একটি শট সোজা গিয়ে লাগে আাম্পায়ার টনির মুখের ডানদিকে। তিনি চেষ্টা করেও বলের লাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি।
বলের আঘাতের পর আম্পায়ার টনি ডি’নব্রেগা
পরে ছড়িয়ে পড়া কিছু ছবিতে আঁচ করা যায়– আম্পায়ারের ডান চোখের ঠিক নিচে জোরালো আঘাত লেগেছে। চোখের নিচের অংশ এতটাই ফুলে গিয়েছে যে, প্রায় ঢেকে গেছে একটি চোখ। চোয়ালে আঘাতের চিহ্ন স্পষ্ট। লাল হয়ে রয়েছে পুরো মুখ। ঠোঁটের কোনাও ফোলা। রক্ত জমে কালশিটে দাগ হয়ে গিয়েছে। পরে আম্পায়ার টনির শারিরীক অবস্থার আপডেট জানিয়েছে ওয়েস্ট ওস্ট্রেলিয়ান আম্পায়ার্স অ্যাসোসিয়েশন। সৌভাগ্যক্রমে টনির চোয়ালের কোনো হাড় ভাঙেনি বলে তারা নিশ্চিত করেছে।
তবে ওই আম্পায়ারের মুখে কোনো অস্ত্রোপচার লাগবে কি না সেটি এখনও জানা যায়নি। সামাজিক মাধ্যমে দেওয়া সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ‘ব্যাটারের একটি স্ট্রেট-ড্রাইভে বল গিয়ে লাগে টনির মুখের ডানদিকে। সারারাত হাসপাতালে কাটানোর পর জানা গেছ, তার মুখের কোনো হাড় ভাঙেনি। যদিও এখনই অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডাক্তাররা তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন।’
নিজ উদ্যোগে ‘রক্ষাকবচ’ নিয়ে নামেন আম্পায়ারদের কেউ কেউ
সাধারণত ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার আরেক প্রখ্যাত আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে দেখা যায় বাঁ-হাতে একটি ফাইবারের ঢাল নিয়ে থাকতে। আম্পায়ারদের এমন শিল্ড কেন প্রয়োজন, সেটাই বোঝা গেল টনির ঘটনায়। সামাজিক মাধ্যমে তার ছড়িয়ে পড়া ছবি দেখে আঁতকে উঠেছেন অনেকেই। তার দুর্ঘটনা ঘটা শহর পার্থেই আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। যেখানে পাঁচ টেস্টের সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হবে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের