নিজস্ব প্রতিবেদন ১৪ মার্চ ২০২৫ ০১:০৮ পি.এম
ছবি: সংগৃহীত
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুধু একজন ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ।
এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন তিনি। সর্বশেষ নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নেয় লখনৌ। গত জানুয়ারিতে বিগ ব্যাশ খেলার সময় তিনি পিঠের নিচের অংশের ইনজুরিতে পড়েন। এরপর শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান এই তারকা অলরাউন্ডার।
পরবর্তীতে আইপিএলেও মার্শের খেলা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। তবে শুধু একজন ব্যাটার হিসেবেই খেলতে হবে মার্শকে।
আগামী ১৮ মার্চ লখনৌ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন মার্শ। এবার লখনৌ দলে স্বদেশি জাস্টিন ল্যাঙ্গারকে কোচ হিসেবে পাবেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে লখনৌর কোচ হিসেবে দায়িত্ব নেন ল্যাঙ্গার।
ইনজুরির কারণে আইপিএলে সর্বশেষ তিন আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে সব ম্যাচ খেলতে পারেননি মার্শ।
মার্শের মতো ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তবে সুস্থ হয়ে ওঠায় আইপিএলে খেলার জন্য প্রস্তুত তারাও। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের