নিজস্ব প্রতিবেদন ১১ ডিসেম্বার ২০২৪ ১০:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি চক্র (২০২৩-২৫) শেষ হওয়ার পথে। ফাইনাল খেলার দৌড়ে রয়েছে চারটি দেশ, এর মধ্যে দুটি দল সেই গন্তব্যে পৌঁছানোর সুযোগ রয়েছে। একই সময়ে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান রদবদল করছেন ক্রিকেটাররা। প্রথমবার টেস্টের নম্বর ওয়ান ব্যাটার হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের হ্যারি ব্রুক। একইভাবে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানেও বড় পরিবর্তন হয়েছে।
আজ (বুধবার) পুরুষ ক্রিকেটে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘদিন টেস্ট ব্যাটিংয়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এবার তাদের টপকে প্রথমবার এক নম্বর ব্যাটার হয়েছেন ব্রুক।
ডানহাতি এই ইংলিশ ব্যাটার কিউইদের বিপক্ষে বেসিন রিজার্ভ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেছেন। যার সুবাদে বর্তমানে টেস্ট ব্যাটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮৯৮ নিয়ে তিনি রুটকে (৮৯৭ রেটিং) টপকে যান র্যাঙ্কিংয়ে। রুটও ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। টেস্ট ব্যাটারদের সর্বকালের রেটিংয়ে ৩৪তম অবস্থান বর্তমান ব্রুকের পাওয়া পয়েন্ট, এর আগে সমান রেটিং পেয়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ (৬ ধাপ এগিয়ে ৬২), জাকের আলি অনিক (২১ ধাপ এগিয়ে ৬৩) ও সাদমান ইসলাম (২৩ ধাপ এগিয়ে ৭৪) টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পেয়েছিলেন তারা। অন্যদিকে, ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস (৫ ধাপ পিছিয়ে ৩৬), মুমিনুল হক (৭ ধাপ পেরিয়ে ৫৫), জাকির হাসান (২ ধাপ এগিয়ে ৯৫), মাহমুদুল হাসান জয় (১৩ ধাপ এগিয়ে ৯৮) এবং চোটের কারণে বাইরে থাকা মুশফিকুর রহিম (২ ধাপ পেরিয়ে ৩২) পিছিয়েছেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম (৩ ধাপ এগিয়ে ২১), তাসকিন আহমেদ (৩ ধাপ এগিয়ে ৪৯), হাসান মাহমুদ (৭ ধাপ এগিয়ে ৫৫) ও নাহিদ রানা (১৫ ধাপ এগিয়ে ৭৪)। এই তালিকায় পিছিয়েছেন শরিফুল ইসলাম (২ ধাপ পিছিয়ে ৬৯) এবং সাম্প্রতিক সিরিজে না থাকা খালেদ আহমেদ ও নাঈম হাসানরা।
যথারীতি টেস্ট বোলারদের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে শীর্ষ তিনে আছেন জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও জশ হ্যাজলউড। প্যাট কামিন্স ৫ থেকে চারে এবং রবিচন্দ্রন অশ্বিন ৪ থেকে পাঁচে নেমে গেছেন। এদিকে, টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথমবার দুইয়ে উঠেছেন ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মিরাজ, এর আগে তার ক্যারিয়ারসেরা অবস্থান ছিল তিনে। তবে যথারীতি টেস্টে শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের