নিজস্ব প্রতিবেদন ১৮ নভেম্বার ২০২৪ ১২:৫৫ পি.এম
ছবি: সংগৃহীত
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক গ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়মা আরজু। এরপর বিভিন্ন অনুষদ থেকে পাঁচ নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে।
প্রধান অতিথির বক্তব্যে ফাতিনাজ ফিরোজ বলেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের টেকসই পরিবর্তনের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, উদ্ভাবন ও আবিষ্কারেও যথাযথ ভূমিকা নিতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ দক্ষতা অর্জন করা। যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে।
উপ-উপচার্য অধ্যাপক ড. ইউনুচ মিয়া নবীন শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারহানাজ ফিরোজ, প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, কলা ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক কাজী আবদুল মান্নান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বিসি বসাক ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. জামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য ও রেজিস্ট্রার আবদুল মতিন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অভিনেত্রী স্বাগতা এবং নাট্য নিমার্তা শহীদ উন-নবী। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন, দৈনিক কালবেলা ও ডেইলি ক্যাম্পাস।
রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ
স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)
মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম
শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়
পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের
২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ
প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক
আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?
জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়
রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস
জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু
এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ
শেষ হলো জাকসুর ভোট গণনা
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা
জাকসু নির্বাচন, ১৫ হলের ভোট গণনা শেষ, একটার মধ্যে শেষ করার আশা