নিজস্ব প্রতিবেদন ১৭ নভেম্বার ২০২৪ ০৭:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুয়ায়ী, কোম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। ইউরোপীয় কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য যেসব অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবাদাতা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর অন্যায্য বাণিজ্যিক শর্তারোপ করে ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে মেটা।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মারগ্রেথ ভেসটাগার এক বিবৃতিতে বলেন, ‘ইইউর একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইনের অধীনে এটি বেআইনি। মেটার এ ধরণের আচরণ অবশ্যই বন্ধ করা দরকার।’
“মেটার ‘অপব্যবহারমূলক অনুশীলন’ বলতে কী বোঝানো হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ইউরোপীয় কমিশন বলেছে, যেহেতু ফেসবুক মার্কেটপ্লেস ফেসবুকের সঙ্গে সংযুক্ত, তাই এটি উল্লেখযোগ্য পরিমাণ বিতরণ সুবিধা পায়। ফলে এর সঙ্গে প্রতিযোগিরা তাল মেলাতে পারে না।”
কমিশন আরও বলেছে, ‘ফেসবুক মার্কেটপ্লেসে সব ব্যবহারকারীর সয়ংক্রিয় প্রবেশাধিকার আছে। ইচ্ছা কিংবা অনিচ্ছা স্বত্তেও নিয়মিতভাবে এটি তাঁদের সামনে চলে আসে।’
এদিকে এ বিষয়ে মেটা বলেছে, ইইউর করা জরিমানার বিপক্ষে আপিল করবে তারা। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘ফেসবুক ব্যবহারকারীরা তাদের মার্কেটপ্লেসে যুক্ত হবেন কি হবেন না, তা তারাই ঠিক করেন। বাস্তবতা হচ্ছে, মানুষ ফেসবুকের মার্কেটপ্লেস ব্যবহার করে চায় বলেই করে। তারা এটি ব্যবহার করতে বাধ্য নয়।’
এ ছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষবার ক্ষেত্রে মেটা অন্যায্য শর্ত বেধে দিয়েছে বলেও অভিযোগ করেছে ইউরোপীয় কমিশন। এই শর্তের কারণে অন্যান্য বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনভিত্তিক তথ্য একচেটিয়াভাবে ব্যবহারের সুবিধা পায় মেটা।
তবে মেটার দাবি, তারা এই উদ্দেশ্যে বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহার করে না। আর এমনটি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য তারা একটি ব্যবস্থা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি করেছে।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম