সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

ক্যালরিযুক্ত খাবার বেশি খেয়ে ফেললে যা করবেন

নিজস্ব প্রতিবেদন ০৪ ডিসেম্বার ২০২৪ ১০:০২ এ.এম

ক্যালরিযুক্ত খাবার বেশি খেয়ে ফেললে যা করবেন ছবি: সংগৃহীত

আমাদের অনেকের জন্য উচ্চ ক্যালরিযুক্ত খাবার উদ্বেগের কারণ হতে পারে। পছন্দের কেক বা পিজ্জা খাওয়ার পরে রীতিমতো অপরাধবোধ কাজ করতে থাকে অনেকের। এরকমটা আপনারও অনেক সময় হয়, তাই না? যদি আপনি ওজন কমানোর ডায়েটে এটি করেন তবে অপরাধবোধ আরও তীব্র হতে পারে। যদিও এমনটা মনে হওয়া স্বাভাবিক, তবে এটি নিয়ে অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার পরে নিজেকে দোষী ভাবার দরকার নেই। এ ধরনের খাবার খাওয়ার পরে কয়েকটি কাজ করলেই আর ওজন বৃদ্ধির ভয় থাকবে না।

১. হাইড্রেটেড থাকা

আমরা সবাই জানি যে হাইড্রেটেড থাকা কতটা প্রয়োজনীয়। উচ্চ ক্যালোরি খাবার খাওয়ার পরে পানি আপনার সেরা বন্ধু হতে পারে। কেন? পুষ্টিবিদদের মতে, পানি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এবং পানি ধারণ কমায়। অন্তত ৫০০ মিলি পানি দিয়ে দিন শুরু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

২. উচ্চ ফাইবারযুক্ত খাবার খান

উচ্চ ফাইবারযুক্ত খাবার আপনার ক্যালোরি ঝরানোর গতি বাড়াতেও সাহায্য করতে পারে। ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমকে সহায়তা করে এবং প্রদাহ কমায়। খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন সবুজ শাক-সবজি এবং ফ্ল্যাক্সসিড যোগ করুন। প্রতিদিন ২৫-৩০ গ্রাম ফাইবার খান।

৩. চর্বিহীন প্রোটিন খান

খাবারের তালিকায় পর্যাপ্ত চর্বিহীন প্রোটিন যোগ করতে হবে। টোফু, পনির এবং লেগুম সবই দুর্দান্ত বিকল্প। চর্বিহীন প্রোটিন রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে এবং দীর্ঘ সময়ের জন্য পেট পূর্ণ রাখে। ভাবছেন আপনার শরীরের জন্য কতটা চর্বিহীন প্রোটিন প্রয়োজন? প্রতি কিলোগ্রাম শরীরের ওজনে প্রায় ০.৮-১ গ্রাম প্রোটিন খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৪. খাবার এড়িয়ে যাবেন না

উচ্চ-ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার পরে আমাদের মধ্যে অনেকেরই এটি সবচেয়ে সাধারণ ভুল। খাবার এড়িয়ে গেলে তা আপনার শরীরের উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। খাবার এড়িয়ে গেলে তা বিপাককে ধীর করে দিতে পারে এবং হরমোনের ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও এটি পরে প্রচুর খাওয়ার কারণ হতে পারে। এর পরিবর্তে অবশ্যই সুষম খাবার গ্রহণ করতে হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিশাখাপত্তনমে কয়েকদিন

news image

প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে

news image

কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়

news image

ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস

news image

খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক

news image

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা

news image

অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো

news image

অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে

news image

যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু

news image

সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে

news image

দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে

news image

কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী

news image

পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?

news image

প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে

news image

চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!

news image

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো

news image

অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে

news image

গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়

news image

মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে

news image

শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা

news image

প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা

news image

প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'

news image

সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!

news image

চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ

news image

যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন

news image

কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি

news image

সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি

news image

স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?

news image

প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি

news image

সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম