নিজস্ব প্রতিবেদন ৩০ নভেম্বার ২০২৪ ০৩:৪০ পি.এম
ছবি: সংগৃহীত
রাগ থাকা নাকি ভালো। কারণ রাগী মানুষকে সবাই সমীহ করে চলে! তবে অতিরিক্ত রাগ কখনোই ভালো নয়। বরং তা নানাভাবে আপনার ক্ষতির কারণ হতে পারে। আপনি কি এমন একজন মানুষ যার রাগ অনেক বেশি? উত্তর যদি ‘হ্যাঁ’ হয় তবে সেই রাগ কমানোর সময় এসেছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রাগ আপনার শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যাক, অতিরিক্ত রাগের কারণে কী ক্ষতি হতে পারে-

হৃদন্ত্রের ওপর প্রভাব ফেলে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, অতিরিক্ত রাগ যদি কম সময়ের জন্যও হয় তবুও সেটি হৃদন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত রাগের কারণে হৃদপিন্ডের রক্ত পাম্প করার পেশির ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। যার ফলে পরবর্তীতে হাই ব্লাড প্রেসার বা এজাতীয় সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার হৃদযন্ত্র ভালো রাখতে চাইলে রাগ নিয়ন্ত্রণ করতে হবে।
হজম ক্ষমতা কমে যাওয়া
শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে আমাদের অতিরিক্ত রাগ আমাদের হজম ক্ষমতার ওপর প্রভাব ফেলে। মানুষ যখনই অতিরিক্ত রাগ প্রকাশ করে তখনই তার অন্ত্রের কার্যকারিতা কমতে থাকে। যে কারণে অতিরিক্ত রাগের ফলে পেটে ব্যথা, পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। আবার যারা সারাক্ষণই রেগে থাকেন তাদের ক্ষেত্রে অন্ত্রের সিনড্রোম, গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইত্যাদি সমস্যা এসে উপস্থিত হতে পারে।
মানসিক স্বাস্থ্য নষ্ট হয়
রাগ কেবল শরীরের ওপরই নয়, বরং প্রভাব ফেলে মনের ওপরেও। অতিরিক্ত রাগ মানসিক স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলে, এমনটাই বলছে গবেষণা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, অতিরিক্ত রাগের ফলে মানুষ উদ্বেগ বা বিষণ্ণতার মতো সমস্যায় ভুগতে পারে। এছাড়া অতিরিক্ত ফলে মানুষ একাগ্রভাবে চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে। তাই এ ধরনের মানসিক সমস্যা থেকে বাঁচতে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম