শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্ত্রীকে বাড়ি ছাড়া করতে স্বামীর বিদ্যুৎ-পানি-গ্যাস বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদন ১৬ নভেম্বার ২০২৪ ০৪:৩৩ এ.এম

স্ত্রীকে বাড়ি ছাড়া করতে স্বামীর বিদ্যুৎ-পানি-গ্যাস বিচ্ছিন্ন ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে স্ত্রীকে বাড়ি ছাড়া করতে বিদ্যুৎ, পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন দুলাল চন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি। এতে শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী সোমা দেবনাথ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনের ৫ তলায় দুলাল চন্দ্র দেবনাথের বাসায় গেলে তাদের এ দৃশ্য দেখা যায়।

দুলাল চন্দ্র দেবনাথ পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমানে জেলা আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপি) হিসেবে কর্মরত আছেন।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। কখনও কখনও সোমা দেবনাথকে মারধরও করেন তার স্বামী। পরবর্তী সময়ে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী অপর এক মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া করছেন এবং তার সঙ্গে বিবাহ বহিভূর্তভাবে বসবাস করছেন।

এমন পরিস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরণপোষণ না দেওয়ায় স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালাগাল করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়। পরে লোক মারফত হুমকি প্রদান করে। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস ও পানি ছাড়া অসহায় অবস্থায় বসবাস করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সোমা দেবনাথের একাধিক প্রতিবেশী জানিয়েছেন, সোমা দেবনাথকে তার স্বামী অত্যাচার নির্যাতন করতো। বর্তমানে তারা অবরুদ্ধ এবং অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী সোমা দেবনাথ কালবেলাকে বলেন, আমার স্বামী কিছুদিন আগে জানায় সে আরেকটা বিয়ে করছে। এরপর থেকেই সে বাসায় কোনো বাজার দেয় না। গত ৩০ অক্টোবর সে বাসার গ্যাস ও পানির লাইন বন্ধ করে দিয়েছে। আমার চার বছরের একটা বাচ্চা আছে, ওকে যে একটু খাবার খাওয়াবো তারও কোনো উপায় নাই। এরপর এই ৪ নভেম্বর বাসার বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। এখন আমাদের এই বাসায় থাকতে খুবই কষ্ট হচ্ছে। আমার এটুকু বাচ্চা অন্ধকারে ভয় পায়। আর সে চায় আমরা যাতে এ বাসা ছেড়ে চলে যাই।

সোমা দেবনাথ দেবনাথের ভাই সুমান দেবনাথ বলেন, আমার বোনের ওপর অত্যাচার এবং মিথ্যা অভিযোগ দিয়ে থানায় জিডি করেছে দুলাল চন্দ্র দেবনাথ। এখন আমার বোন অসহায়। বিদ্যুৎ, গ্যাস ও পানি ছাড়া সংকটাপন্ন জীবনযাপন করছে।

এদিকে অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর আমি সোমাকে বিয়ে করি। সেই ঘরে আমার একটা বাচ্চা আছে। আমার সেই বাচ্চাটার ওপর সোমা অমানবিক নির্যাতন করতো। এ ছাড়া সে অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়া করে। তাই আমি ক্ষীপ্ত হয়ে এমন কাজ করেছি। সে এই ব্যাপারে জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছে। আমি জেলা আইনজীবী সমিতির নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই সমস্যার সমাধান করব।

অভিযোগ পত্রের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন কালবেলাকে বলেন, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের স্ত্রী আমাদের আইনজীবী সমিতিতে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ওপর ভিত্তি করে আমরা আমাদের সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাকে ও তার স্ত্রীকে ডাকা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করব। পাশাপাশি তার বিরুদ্ধে আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী সদর থানার ওসি আহমেদ ইমতিয়াজ বলেন, এমন একটি ঘটনা শুনেছি। অপরাধীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১