নিজস্ব প্রতিবেদন ০৫ নভেম্বার ২০২৪ ০২:১৮ পি.এম
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী ও অন্তর্বর্তী সরকারকে ‘টোকাই, অভদ্র, বেয়াদব’ বলে সমালোচিত সেই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়ে হল্যান্ড পালিয়েছেন।
সোমবার হল্যান্ড সময় দুপুর ১টায় তিনি সেখানে পৌঁছেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এমএ মোঈদ ফারুক হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি।
শনিবার জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি ডিগ্রি কলেজে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ও অন্তর্বর্তী সরকারকে ‘টোকাই, অভদ্র ও বেয়াদব' আখ্যা দিলে সমালোচনার ঝড় ওঠে।
৩ নভেম্বর সন্ধ্যায় যুগান্তরের অনলাইন সংস্করণে ‘অন্তর্বর্তী সরকার নিয়ে আ. লীগ নেতার যে বক্তব্য ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এমএ মোঈদ ফারুকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্র-জনতার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও তার গ্রেফতারের দাবি উঠে।
এরপর পুলিশ ও যৌথবাহিনী এমএ মোঈদ ফারুকের বাড়িতে অভিযান চালায়। যেকোনো সময় গ্রেফতার হতে পারেন- এমন তথ্য লোকমুখে ছড়িয়ে পড়ার কারণেই তড়িঘড়ি তিনি দেশ ছেড়ে হল্যান্ড পালিয়েছেন।
এমএ মোঈদ ফারুকের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ছোটভাই এমএ মুজিব মাহবুব জানান, ৪ নভেম্বর তিনি (আওয়ামী লীগ নেতা এমএ মোঈদ ফারুক) হল্যান্ড পৌঁছেছেন। এমএ মোঈদ ফারুক সব সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন; কিন্তু ওই দিনের অনুষ্ঠানে কেন তিনি এমন মন্তব্য করলেন, এতে আমরা মর্মাহত। এমন মন্তব্য করে তিনি আমাদের পরিবারকে কলঙ্কিত করেছেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩