রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঘর ভেঙে দিল কথিত বিএনপি নেতা, অঝোরে কাঁদলেন বিধবা

নিজস্ব প্রতিবেদন ০৩ নভেম্বার ২০২৪ ০৫:০৯ পি.এম

ঘর ভেঙে দিল কথিত বিএনপি নেতা, অঝোরে কাঁদলেন বিধবা ছবি: সংগৃহীত

বছর ছয়েক আগে স্বামী মারা যান আসমা বেগমের। সহায়-সম্বল বলতে স্বামীর রেখে যাওয়া সরকারি জায়গার ওপর দোচালা একটি টিনের ঘর রয়েছে তার। খেয়ে না খেয়ে ওই ঘরেই মাথা গুঁজে থাকেন তিনি। সম্প্রতি সেই ঘরটি দখলের পাঁয়তারা চালান কথিত এক বিএনপি নেতা। জায়গা দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে বিধবা আসমার বসতবাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়।

এ ঘটনার পর বিধবা আসমার অঝোরে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় ঘটে।

বিধবা আসমার জায়গা দখলের চেষ্টাকারীর নাম সালাহউদ্দিন কবির। তার বাড়ি একই এলাকায়। তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করেন। আসমার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, অভাবের তাড়নায় বছর পঁচিশেক আগে মুন্সীগঞ্জ থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় এসে প্রথমে স্থানীয় প্রভাবশালী সালাহউদ্দিন কবিরের চাচাতো ভাইকে বিয়ে করেন আসমা। পরে আসমার সেই স্বামী মারা গেলে স্থানীয় মফিজ মিয়া নামে আরেক ব্যক্তিকে বিয়ে করে রসুলপুর বাজার এলাকায় কুমার নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গার উপর দোচালা একটি টিনের ঘর তুলে বসবাস শুরু করেন। স্বামী মফিজ অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন।কিন্তু গত ৬ বছর আগে আসমার স্বামী মফিজও মারা যান। এরপর থেকে বিধবা আসমা অসহায় অবস্থায় ওই বাড়িতে বসবাস করে আসছেন।

আসমা বেগম বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে এই জায়গায় ঘর তুলে বসবাস করে আসছি। এই ঘরটা ছাড়া আমার কোনো জায়গা-জমি নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালী সালাহউদ্দিন কবির জাল স্ট্যাম্প দেখিয়ে আমাকে জায়গা খালি করে দিতে বলেন। এতে আমি রাজি না হওয়ায় সালাহউদ্দিন ও তার লোকজন সম্প্রতি আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এখন বাড়ি না ছাড়লে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আপনারা রোহিঙ্গাদের মতো একটু থাকার জায়গা করে দেন। আমি আর পারছি না। সালাহউদ্দিন প্রতি শুক্রবার আমার বাড়িতে এসে হুমকি দেয়। তার যন্ত্রণায় আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি নারী মানুষ, কোথায় যাবো। আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

স্থানীয়রা জানান, সালাহউদ্দীন কবির সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। তার কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে অঢেল সম্পদের মালিকও হয়েছেন। বিগত সরকারের পতনের পর সালাহউদ্দিনের সুর পরিবর্তন হয়ে গেছে। তিনি এখন নিজেকে বিএনপি নেতা দাবি করছেন। বিএনপির নাম ভাঙিয়ে বিধবা আসমার জায়গা দখলের চেষ্টা করছেন।

অভিযুক্ত সালাহউদ্দিন কবির বলেন, ওই জমি ও ঘর আমার। ২০১৩ সালে দুই ব্যক্তির কাছ থেকে ওই জায়গাটি আমি কিনেছিলাম। আসমার বাড়ি মুন্সিগঞ্জ। তিনি রসুলপুরেই থাকতেন। আমি তাকে ওই বাড়িটা ভাড়া দিয়েছিলাম। গত ৬ মাস ধরে আমি আসমাকে বাড়িটা ছেড়ে দিতে বলে আসছি। কিন্তু সে বাড়ি ছাড়ছে না। আমি ওখানে বিল্ডিং করবো। স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজনের ইন্ধনে আসমা বাড়ি ছাড়ছে না।

সরকারি জায়গা কীভাবে কিনলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রসুলপুর বাজারের সব জায়গায়ই সরকারি। বাজারে যতগুলো দোকান আছে, সব সরকারি জায়গার উপর। এখানে এভাবে বেচাকেনা হয়। আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমি বিএনপি পরিবারের সন্তান। আমি নিজেও বিএনপি করি। আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপি সঙ্গে তোলা আমার একটা ছবি নিয়ে সবাই এখন রাজনীতি করছে।

রোববার (৩ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল বলেন, সালাহউদ্দিন কবির বিএনপি করে না। তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, বিধি মোতাবেক সরকারি খাস জায়গা লিজ দেওয়া হয়। তবে সরকারি জায়গা ক্রয়-বিক্রয়ের কোনো সুযোগ নেই।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১