নিজস্ব প্রতিবেদন ৩০ সেপ্টেম্বার ২০২৫ ০৬:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা অনৈতিক কাজে জড়িতদের ঠাঁই নেই। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অপকর্মে জড়িতরা যেই দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার কর্মীও এমন কাজে জড়িত থাকে, তবে তাকে পুলিশে সোপর্দ করবেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন,
বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবেন, যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে।
নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সালথায় উন্নয়ন করতে হলে অপকর্ম, চাঁদাবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকবো। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত আরও ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার