নিজস্ব প্রতিবেদন ২০ অক্টোবার ২০২৪ ০৪:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রে বয়স লুকিয়ে রাজউকে যোগদান করে একাত্তর বছর বয়সেও কর্মরত আছেন ভাতাপ্রাপ্ত এক মুক্তিযোদ্ধা। এ বিষয়ে ইতিপূর্বে দুদকে অভিযোগ দেওয়া হলেও এখনো তিনি বহাল তবিয়তে।
মো. আহসান উল্ল্যা পাটওয়ারী নামে এই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের মৃত জয়নাল আবেদিন পাটওয়ারীর ছেলে। তিনি রাজউকের ঝিলমিল প্রকল্পে জরিপ সাথী পদে কর্মরত।
আহসান উল্ল্যার বাবার মৃত্যু হয় ১৯৭১ সালে। একটি জাতীয় পরিচয়পত্রে আহসানের জন্মসাল ১৯৭৩ সালের ৩ জুন। মুক্তিযোদ্ধা সংসদে দাখিলকৃত কাগজপত্রে তার জন্ম তারিখ ১৯৫৩ সালের ৩ জুন। অপরদিকে স্মার্ট কার্ডে তার জন্মসাল উল্লেখ করা হয়েছে পহেলা জানুয়ারি ১৯৫৩। এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে পরিচয়পত্রে ২০ বছর কমিয়েছেন তিনি।
নজরুল ইসলাম খান নামে এক ব্যক্তি ২০১৭ সালে দুদক বরাবর আহসান উল্ল্যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিচয়ের তথ্য গোপন এবং ভুয়া জাতীয় পরিচয়পত্রে রাজউকে চাকরির বিষয়ে অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, আহসান উল্ল্যা ও তার বড় ভাই আতিকুল ইসলাম মুক্তিযোদ্ধা পরিচয়ে নিয়মিত ভাতা পাচ্ছেন। আহসান পূর্ব বাড্ডা রাজউক স্টাফ কোয়ার্টারে বসবাস করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ স্বীকার করে আহসান উল্ল্যা জানান, ১৯৯৮ সালে মোহাম্মদপুরে আগুনে তার সর্বস্ব পুড়ে যায়। সংসার চালাতে তিনি ভুয়া পরিচয়পত্রে রাজউকে প্রথমে দারোয়ান হিসেবে মাস্টার রোলে চাকরি নেন। এরপর জরিপ সাথী পদে পদোন্নতি পান।
তথ্য সুত্র: ইত্তেফাক
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১