শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

নিজস্ব প্রতিবেদন ১৪ আগষ্ট ২০২৫ ০৪:৪৮ এ.এম

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং সারা দেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নীরব এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। আমরা আজও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছলেও সেটির পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি।

নীরব অভিযোগ করে বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী যতই চেষ্টা করুক, সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়। অচিরেই তিনি দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে ও বিদেশ থেকে এখনো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়-তাদের প্রতিহত করতে হবে। আজকের সমাবেশ থেকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সঙ্গে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় জনগণের ওপর প্রভাব বিস্তার করেছে, আপনারা কেউ বিএনপির নাম ভাঙিয়ে সে ধরনের আচরণ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আমাদের বলেছেন, জনগণের পাশে থাকতে। তাই জনগণের মতামত নিয়ে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো. সোলায়মান, সুমন, সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার