নিজস্ব প্রতিবেদন ০২ অক্টোবার ২০২৪ ০৮:০১ এ.এম
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে ‘অপরাধ করেছে’ এই অজুহাতে বার্লিনজুড়ে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ। সোমবার সকাল থেকে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সামাজিকমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনে এই অভিযানে নামে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বার্লিনে পাঁচটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়। এই অভিযানে ১২৫ পুলিশ সদস্য অংশ নেয়।
প্রতিবেদনে আরো বলা হয়, এই অভিযানে পুলিশ অভিযুক্ত পাঁচ অ্যাক্টিভিস্টের বাড়ি থেকে মোবাইল, কম্পিউটার ও তথ্য সংরক্ষণ করার হার্ডডিস্ক জব্দ করেছে৷ জব্দ করা আলামত বার্লিন পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পর্যালোচনা করছেন৷ অভিযুক্ত সবাই ১৮ থেকে ৪০ বছর বয়সি৷ তবে তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের অনলাইন কার্যকলাপ ও ফিলিস্তিনপন্থি কোনো সন্দেহভাজন নেটওয়ার্কের সঙ্গে যোগসূত্র আছে কিনা সে বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে৷
গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে বার্লিনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে৷ এসব কর্মসূচি থেকে ইহুদিবিদ্বেষী স্লোগান, সহিংস সংঘাতও হচ্ছে। জার্মান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে গাজার জন্য সংহতি মিছিলে বাধা দিচ্ছে৷
পুলিশের এই আগ্রাসী মনোভাবকে বাক স্বাধীনতার হস্তক্ষেপ বলে মনে করছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সমালোচকরা।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না